পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পুজোর আগেই সুখবর। ফের কমল এলপিজি-র কমার্শিয়াল তথা বাণিজ্যিক গ্যাসের দাম। ১ সেপ্টেম্বর থেকে ১৯ কেজির সিলিন্ডারের দাম কমেছে ৫১ টাকা ৫০ পয়সা। ফলে পুজোর আগেই স্বস্তিতে এলপিজি-র কমার্শিয়াল গ্রাহকরা। বিগত কয়েকমাস ধরেই কমার্শিয়াল গ্যাসের দাম কমছে। সোমবার থেকে দিল্লিতে কমার্শিয়াল গ্যাসের দাম ১৫৮০ টাকা।

জানা গিয়েছে, সেপ্টেম্বরের আগে জুন, জুলাই ও অগস্টেও কমেছে কমার্শিয়াল গ্যাসের দাম। পুজোর আগে গ্রহকদের সুখবর দিতেই ফের কমানো হয়েছে গ্যাসের দাম। জুন মাসে গ্যাসের দাম করেছিল ২৪ টাকা। জুলাই মাসে গ্যাসের দাম কমেছিল৫৮টাকা ৫০ পয়সা। অগস্টে দাম কমেছিল ৩৩টাকা ৫০ পয়সা। জুন মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১৬৭ টাকা ৫০ পয়সা কমেছে গ্যাসের দাম। সোমবার থেকে কলকাতাতে কমার্শিয়াল গ্যাসের দাম ১ হাজার ৬৮৩ টাকা। তবে কলকাতা সহ গোটা দেশে কমার্শিয়াল গ্যাসের ব্যবহার তুলনামূলক কম। সেই তুলনায় ডোমেস্টিক গ্যাস বেশি ব্যবহার করা হয়।

বিগত কয়েক মাস ধরে কমার্শিয়াল গ্যাসের দাম কমলেও ডোমেস্টিক গ্যাসের দাম একই রয়েছে। এপ্রিল মাসের পর থেকে ডোমেস্টিক গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। ওই মাসে ডোমেস্টিক গ্যাসের দাম বেড়েছিল ৫০ টাকা। তারপর থেকে একই রয়েছে গ্যাসের দাম। কলকাতায় ১৪.২ কেজির ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা। দেশের এলপিজি গ্রাহকদের বেশিরভাগই ডোমেস্টিক। মুম্বইতে বাণিজ্যিক গ্যাসের দাম ১ হাজার ৫৩১ টাকা। চেন্নাইতে গ্যাসের দাম ১ হাজার ৭৩৭ টাকা ৫০ পয়সা। পুজোর আগে দাম কমায় খুশি গ্রাহকরা।

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম

স্কুলের বেহাল পরিকাঠামো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন বলিউড তারকাদের, কী বললেন?

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের