জ্বালানির বেলাগাম মূল্যবৃদ্ধি অব্যাহত, সেঞ্চুরি করল ডিজেল

৮১ পয়সা বেড়ে কলকাতায় বুধবার সকাল থেকে ডিজ়েল বিক্রি হচ্ছে ৯৯.৮৩ টাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গত কয়েকদিনের ধারা বজায় রেখে বুধবার ফের বাড়ল পেট্রোল, ডিজেলের দাম। ১৬ দিনে এই নিয়ে ১৪ বার মূল্যবৃদ্ধি হল তরল সোনার। এর জেরে কলকাতায় ফের সেঞ্চুরি হাঁকাল ডিজেল। অন্যদিকে লিটার প্রতি ৮৪ পয়সা বেড়ে পেট্রল পেরল ১১৫ টাকার গণ্ডি।

৮১ পয়সা বেড়ে কলকাতায় বুধবার সকাল থেকে ডিজ়েল বিক্রি হচ্ছে ৯৯.৮৩ টাকায়। এদিকে রাজ্যের একাধিক জেলা যেমন দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝালদাতে ডিজেলের দাম গতকাল অর্থাৎ মঙ্গলবারই একশো পার করেছিল। অন্যদিকে দার্জিলিং, মেদিনীপুরের তিন জেলায়, হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূমের বিভিন্ন এলাকায় ডিজেলের দাম একবারে সেঞ্চুরির কিনারায় দাঁড়িয়ে ছিল যা বুধবার পেরিয়ে গিয়েছে।

অন্যদিকে কলকাতার পাশাপাশি মুম্বই, দিল্লির মতো একাধিক মেট্রো শহরেও মঙ্গলবারের পরে বুধবার ফের দাম বেড়েছে পেট্রোল, ডিজেলের। রাজধানী দিল্লিতে বুধবার সকাল থেকে পেট্রোল বিক্রি হচ্ছে ১০৫.৪১ টাকায় এবং ডিজেলের দাম লিটার প্রতি বেড়ে হয়েছে ৯৬.৬৭ টাকা। মঙ্গলবার দিল্লিতে পেট্রোল, ডিজেলের দাম ছিল যথাক্রমে  ১০৪ টাকা ৬১ পয়সা এবং  ৯৫ টাকা ৮৭ পয়সা। তবে দেশের মধ্যে এই মুহূর্তে বানিজ্যনগরী মুম্বইতে সবথেকে দামী পেট্রোল, ডিজেল। বুধবার সকাল থেকে মুম্বইতে এক লিটার পেট্রোল কিনতে খরচ পড়ছে ১২০.৫১ টাকা এবং ডিজেলের লিটার পিছু খরচ হচ্ছে ১০৪.৭৭ টাকা।  অন্যদিকে মেট্রো শহরগুলির মধ্যে এই মুহূর্তে চেন্নাইতে সবথেকে সস্তা জ্বালানি। চেন্নাইতে এই মুহূর্তে এক লিটার পেট্রোলের দাম ১১০.৮৫ টাকা এবং ডিজেলের দাম ১০০.৯৪ টাকা। 

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর