Muhurat Trading: এক ঘন্টাতেই ৪ লক্ষ কোটি টাকা ‘লক্ষ্মীলাভ’ বিনিয়োগকারীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কথায় বলে, ‘উপরওয়ালা যব ভি দেতা, দেতা ছপ্পড় ফড়কে।’ শুক্রবার (১ নভেম্বর) সেই আপ্তবাক্যই সত্যি হল। দীপাবলী উপলক্ষে আয়োজিত ‘মুহুরত ট্রেডিং’-এ মাত্র এক ঘন্টায় মা লক্ষ্মীর কৃপায় পকেট উপচে পড়ল বিনিয়োগকারীদের। চার লক্ষ কোটি টাকা মুনাফা করলেন তাঁরা। অটো সেক্টরের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলির শেয়ার কেনার জন্যই হুমকি খেয়ে পড়েছিলেন বিনিয়োগকারীরা। এক ঘন্টার লেনদেনে শীর্ষে ছিল মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টাটা মোটরস, আদানি পোর্টের মতো সংস্থার শেয়ার।

দীপাবলীর দিন সাধারণত শেয়ারবাজারে লেনদেন বন্ধ রাখা হয়। তবে প্রথা মেনে বম্বে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এক ঘন্টার বিশেষ লেনদেনের অর্থা‍ৎ মুহুরত ট্রেডিংয়ের আয়োজন করা হয়েছিল এদিন। সন্ধে ছয়টা থেকে সাতটা পর্যন্ত বিনিয়োগকারীদের জন্য খোলা হয়েছিল বাজার। মূলত দীপাবলির দিন উত্তর ভারতের একাধিক রাজ্যে লক্ষ্মীদেবীর আবাহন করা হয়। আর লক্ষ্মীলাভের জন্য অনেকেই শেয়ার কেনার দিকে ঝোঁকেন। তাছাড়া অনেকেই ভাগ্য ফেরাতে দীপাবলীর দিনই শেয়ারবাজারে প্রথথম পা রাখেন।

এদিন মুহুরত ট্রেডিং শুরুর আগেই ঊর্ধ্বমুখী হয় নিফটি। আগের দিনের তুলনায় ৯৭ সূচক বেড়ে ২৪ হাজার ৩০২ পয়েন্ট নিয়ে শুরু হয় লেনদেন। নিফটির পাশাপাশি সেনসেক্সও অশ্বমেধের ঘোড়ার মতো ছুটতে শুরু করে। শুরুতেই ৪৩৪.৬৫ সূচক বেড়ে ৭৯ হাজার ৮২৩.৭১ পয়েন্টে পৌঁছে যায়। সদ্য শেষ হওয়া অক্টোবর মাসে দেশীয় বাজারে গাড়ি বিক্রি এক ধাক্কায় অনেকটাই বেড়েছিল। তাই গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলির (মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টাটা মোটরস, আইসার মোটরস) শেয়ার কেনার জন্য হামলে পড়েছিলেন বিনিয়োগকারীরা। বম্বে স্টক এক্সচেঞ্জের ৩০ সংস্থার মধ্যে ২৯টির শেয়ারই তেজী দেখিয়েছে।

অটো সেক্টরের পাশাপাশি ব্যাঙ্কিং সেক্টরের শেয়ারেও তেজী ভাব লক্ষ্য করা গিয়েছে। তবে খানিকটা ক্ষতির মুখে পড়তে হয়েছে তথ্য-প্রযুক্তি সংস্থাগুলিকে।  এদিন এক ঘন্টার ‘মুহুরত ট্রেডিং’য়ে যে ১০ সংস্থার শেয়ারের দাম চড়েছে সেগুলি হল-মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টাটা মোটরস, আদানি পোর্ট, অ্যাক্সিস ব্যাঙ্ক, এনটিপিসি, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, জোমাটো, পিরামল ফার্মা, ভারত ডায়নামিক এবং আইআরবি ইনফ্রা। শেষ পর্যন্ত ৩৩৫ পয়েন্ট বেড়ে ৭৯ হাজার ৭২৪.১২ সূচক নিয়ে বন্ধ হয় সেনসেক্স। আর নিফটি ৫০.৯৪ সূচক বেড়ে ২৪,২৯৯.৫৫ অঙ্ক নিয়ে বন্ধ হয়েছে।

ধর্ষণ-খুনের ঘটনাকে ‘আত্মহত্যা’ দেখানোর অভিযোগ, সুবিচারের আশায় শুভেন্দুর দরবারে নির্যাতিতার মা

ফের বেপরোয়া বাসের রেষারেষি, বেহালায় স্কুটি আরোহীর মৃত্যুতে চাঞ্চল্য

ঘরেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ফিশ রোল, নিমেষে বদলাবে আড্ডার মেজাজ

দীর্ঘদিন বিবাদের জের, স্ত্রীকে WhatsApp-এ ভয়েস মেসেজ পাঠিয়ে আত্মহত্যা যুবকের

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

বর্ষার সন্ধ্যায় চায়ের সঙ্গে রাখুন মুচমুচে সুজির পকোড়া, জানুন কীভাবে বানাবেন

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট

মাওবাদী মুক্ত দেশ, রাজ্যসভায় জানাল শাহের মন্ত্রক