মাস গেলেই হাতে কড়কড়ে ১১ হাজার, LIC- র এই প্ল্যান জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: সব মানুষই নিজের ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে চান। উপার্জন করেন বর্তমানে বাঁচতে ও আগামীর জন্য কিছু জমাতে যাতে কর্মক্ষমতা হারালেও অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে না হয়। তবে এমন জায়গায় বিনিয়োগ করা উচিত যেখানে প্রতারণার কোনও ভয় থাকবে না। সঙ্গে ভালো রিটার্নও পাওয়া যাবে।  সাধারণ মানুষের  ভবিষ্যতের  কথা মাথায় রেখেই  LIC এনেছে বিশেষ প্ল্যান। যেখানে মাস গেলে হাতে আসবে কড়কড়ে ১১ হাজার টাকা।

দেশের বৃহত্তম বিমা সংস্থা LIC-র উপর বহু মানুষ আস্থা রাখেন। কারণ এখানে টাকা মার যাওয়ার ভয় থাকে না। LIC-র নানা স্কিমগুলির মধ্যে জনপ্রিয় হল জীবন শান্তি প্ল্যান। এখানে টাকা রাখলে বার্ধক্য আর কোনও চিন্তা থাকবে না।  এতে একবার বিনিয়োগ করলে আজীবন নিশ্চিত পেনশন পাওয়া যায়।

জেনে নিন এই প্ল্যান  সম্পর্কে 

LIC নিউ জীবন শান্তি প্ল্যান একটি বাৎসরিক স্কিম।

LIC-র এই স্কিমের গ্রাহকরা সারাজীবন একই মাসিক পেনশন পাবেন

এই স্কিমে সর্বনিম্ন ৫ বছরের লক-ইন পিরিয়ড রয়েছে। যা ১২ বছর করা যেতে পারে।

বিনিয়োগকারী টাকা দেওয়ার পর পাঁচ থেকে বারো বছরের জন্য টাকা লক হয়ে থাকে। তারপর বিনিয়োগের উপর ভিত্তি করে মাসিক পেনশন  মিলবে।

LIC-র স্কিমে সর্বনিম্ন বিনিয়োগ অঙ্ক ১.৫ লক্ষ টাকা। উর্ধসীমার লিমিট নেই, যত খুশি বিনিয়োগ করা যেতে পারে।

যত বেশি বিনিয়োগ, পেনশন তত বেশি।

এই LIC পলিসি নেওয়ার বয়সসীমা ৩০ থেকে ৭৯ বছর

কোনও ব্যক্তি চাইলে মাসিক পেনশন নিতে পারেন

তিন মাস বা ছয় মাস বা বার্ষিক এককালীনও টাকা নেওয়া যায়।

কত টাকা পেনশন  পাওয়া যায়… 

 যদি কোনও ব্যক্তি  ৪৫ বছর বয়সে ১০ লক্ষ টাকা এই স্কিমে বিনিয়োগ করেন এবং লক ইন পিরিয়ড ১২ বছরের করেন তাহলে মাসিক ১১ হাজার ৩১১ টাকা পেনশন পাবেন।  বিনিয়োগ যত বেশি হবে পেনশনের অঙ্কও বাড়বে।

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান