ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টধারীরা পড়তে পারবেন বেশি টুইট, ঘোষণা মাস্কের

শনিবার নিজেই টুইট করে এই পরিবর্তনের কথা জানিয়েছেন মাস্ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: টুইটার ব্যবহারকারীরা যথেচ্ছ হারে যত খুশি টুইট পড়তে পারবেন না আর। কে কতগুলি টুইট পড়তে পারবেন তার নির্দিষ্ট সীমারেখা বেঁধে দিলেন টুইটারের মালিক ইলন মাস্ক। শনিবার নিজেই টুইট করে এই পরিবর্তনের কথা জানিয়েছেন মাস্ক।

ইলন মাস্ক নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ভেরিফায়েড নয়— এমন অ্যাকাউন্ট থেকে দিনে সর্বোচ্চ ৬০০টি পোস্ট পড়া যাবে। আর ভেরিফায়েড নয়, এমন নতুন অ্যাকাউন্ট থেকে পড়া যাবে ৩০০টি পোস্ট। তবে টুইটারে যে অ্যাকাউন্টগুলি ভেরিফায়েড, সেগুলি থেকে দৈনিক ৬ হাজার পোস্ট পড়া যাবে। পৃথক আরেকটি টুইট করে মাস্ক জানিয়েছেন, শীঘ্রই এই সংখ্যাটা ভেরিফায়েড অ্যাকাউন্টের ক্ষেত্রে ৮০০০, ভেরিফায়েড না হওয়া অ্যাকাউন্টের ক্ষেত্রে ৮০০ এবং নতুন না ভেরিফায়েড অ্যাকাউন্টের ক্ষেত্রে ৪০০ করা হবে।

কিন্তু কেন এমন সিদ্ধান্ত? মাস্ক জানিয়েছেন, ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নেওয়া ‘চরম সীমায় পৌঁছেছে’। তা রোখার জন্য ব্যবহারকারীদের পোস্ট পড়ার সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে টুইটার পোস্ট পড়ার সীমা নির্ধারণের পক্ষে যুক্তি দিয়ে রবিবার সকালে পৃথক টুইট করে মাস্ক দাবি করেছেন, ‘আমরা টুইটারের প্রতি আসক্ত হয়ে পড়েছি। আমাদের বাইরের দিকে যেতে হবে।’

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি