বাড়ছে ক্ষোভ, PF ই-নমিনেশনে সময় বাড়াতে পারে কেন্দ্র

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রত্যেক সদস্যকে EPFO অ্যাকাউন্টের সঙ্গে একজন নমিনির (e-nomination) নাম যোগ করতে হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: এক নির্দেশিকায় Employees’ Provident Fund Organization (EPFO) জানিয়েছিল, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রত্যেক সদস্যকে EPFO অ্যাকাউন্টের সঙ্গে একজন নমিনির (e-nomination) নাম যোগ করতে হবে। হাতে আর মাত্র দুদিন, এরমধ্যেই এই কাজ না করলে পরবর্তী সময় সমস্যা তৈরি হতে পারে বলেও জানিয়েছিল সংস্থা। কিন্তু ইপিএফও-র পোর্টালের সমস্যার কারণে নমিনির নাম নথিভুক্তি কঠিন হয়ে দাঁড়িয়েছে গ্রাহকদের কাছে। যা নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে অসন্তোষের আবহ তৈরি হয়েছে। শুধু তাই নয়, আধার-ইউএএন (UAN) নম্বর যোগেও সমস্যা দেখা যাচ্ছে ইপিএফও সাইটে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন গ্রাহকরা। এই পরিস্থিতিতে ই-নমিনেশনের সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

গ্রাহকদের অভিযোগ, ইপিএফও পোর্টালে ঢোকার পরেও সার্ভিসেস অপশনে গিয়ে ‘ফর এমপ্লয়িজ’ ক্লিক করার পর কখনও ক্যাপচা কোড আসছে না, তো কখনও ‘৫০৩ এরর সার্ভিস নট অ্যাভেইলেবল’ দেখাচ্ছে। এই পরিস্থিতিতে অনেকেই ই-নমিনেশন ফাইল করতে পারছেন না। ফলে বেশিরভাগ গ্রাহক সংস্থার কাছে তাঁদের সার্ভার ঠিক করার আর্জি জানিয়েছেন। এই পরিস্থিতিতে কেন্দ্র যদি ই-নমিনেশন জমা দেওয়ার সময়সীমা না বাড়ায় তবে চরম বিপদে পড়বেন বহু পিএফ গ্রাহক।

অপরদিকে, কলকাতায় ইপিএফও-র এক আধিকারিক জানিয়েছেন, এই নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। তাঁর যুক্তি, এক্ষেত্রে ই-নমিনেশনের কোনও সময়সীমা থাকতে পারে না। কারণ, ইপিএফও সদস্যের আজ কাউকে নমিনি হিসাবে মনোনীত করার পর আগামীদিনে তা বদলাতেও পারেন। তাছাড়া, পরিবার বাড়ে বা কমে। কাজেই এ ভাবে নিশ্চিত করে কোনও দিন ঠিক করার প্রশ্ন আসছে কোথা থেকে? সবমিলিয়ে সার্ভার সমস্যা এবং এই সংক্রান্ত ধোঁয়াশায় চরম অনিশ্চিয়তার মুখে বহু পিএফ অ্য়াকাউন্ট হোল্ডার। তবে সূত্রের খবর, ই-নমিনেশন জমা করার নির্ধারিত সময় আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাড়াতে পারে কেন্দ্র।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার