ট্রেন না ফাইভ স্টার হোটেল! জানুন রেলের এই বিশেষ ট্রেন সম্পর্কে

কিন্তু আপনি ঘোরার সঙ্গে সঙ্গে সফরকালে ট্রেনেই যদি ফাইভ স্টার হোটেলের মতো পরিষেবা পান? তাহলে তো সোনায় সোহাগা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেড়াতে গিয়ে অথবা অফিসের কাজে বাইরে গিয়ে অনেকেই ফাইভ স্টার হোটেলে থেকেছেন। ফলে তাঁরা জানেন ওই সমস্ত হোটেলের পরিষেবা এবং চাকচিক্য কী হতে পারে। কিন্তু আপনি ঘোরার সঙ্গে সঙ্গে সফরকালে ট্রেনেই যদি ফাইভ স্টার হোটেলের মতো পরিষেবা পান? তাহলে তো সোনায় সোহাগা। হ্যাঁ, ভারতে এরকম কয়েকটি ট্রেন আগে থেকেই চলে। আইআরসিটিসি যেগুলি পরিচালনা করে আসছে বিগত কয়েক বছর ধরে। তবে কোভিডকালে সেগুলির পরিষেবা বন্ধ হয়েছিল। কোভিড লকডাউন পরবর্তী সময় ভারতীয় রেল এবং কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক একযোগে দেশের পর্যটন শিল্পকে তুলে ধরার উদ্যোগ নিয়েছে। এবার ভারতীয় রেল চালু করল এমনই এক পরিষেবা, বৌদ্ধ সার্কিট ট্রেন। যা যেকোনও ফাইভ স্টার হোটেলের থেকে কম নয়।

ডিডি নিউজ সূত্রে জানা যাচ্ছে, স্বদেশ দর্শন প্রকল্পের আওতায় ট্রেনটি চালু করা হয়েছে। ইতিমধ্যেই ট্রেনটি অনেকের হৃদয় জয় করেছে, যারা এই ট্রেনে আগে উঠেছিলেন। বৌদ্ধ সার্কিট ট্রেনটি বিভিন্ন বৌদ্ধ ধর্মীয় তীর্থস্থানগুলির মধ্য দিয়ে যায়। এই যাত্রায় ট্রেনটি সারনাথ, গয়া, কুশীনগর এবং রাজগীরের মতো জায়গায় ঘোরানো হয়। ভগবান বুদ্ধ এই সমস্ত স্থানে তাঁর জীবনের একটি বড় অংশ কাটিয়েছিলেন। বৌদ্ধ সার্কিট ট্রেনটিতে পেশাদার কর্মীরা যাত্রীদের পরিষেবা দিয়ে থাকেন। এবং ট্রেনটির অভ্যন্তর সজ্জা ও পরিকাঠামো বেশ চমকপ্রদ। ট্রেনের ভিতর একটি অনন্য সুন্দর ডাইনিং কোচ যুক্ত করা হয়েছে যা বৌদ্ধ চিত্রকলা এবং শিল্পকর্ম দ্বারা সজ্জিত। এছাড়া প্রতিটি বার্থে বিশেষ চামড়ায় মোড়া গদি, বাথরুমে স্পর্ষবিহীন কল, ও বায়ো ভ্যাকুম টয়লেট রয়েছে। বৌদ্ধ সার্কিট ট্রেনটির অভ্যন্তরসজ্জা থেকে শুরু করে আলো এবং দেয়ালের রঙের রং পর্যন্ত বৌদ্ধ শিল্প ও সংস্কৃতির ছোঁয়া দেখা যাবে।

তবে এই আরামদায়ক ফাইভ স্টার ট্রেন যাত্রায় যেতে হলে কিন্তু গুণতে হবে বিস্তর টাকা। ট্রেনটিতে পর্যটকদের দিল্লি, বুদ্ধগয়া, নালন্দা / রাজগীর, বেনারস / সারনাথ, লুম্বিনী, কুশীনগর, শ্রাবস্তি এবং আগ্রা ঘুরিয়ে দেখায় আইআরসিটিসি। মূলত বিদেশী পর্যটকদের কথা মাথায় রেখেই ট্রেনটি চালু করেছে রেল। ৭ রাত্রি-৮ দিনের এই প্যাকেজে এসি প্রথম শ্রেণি এবং দ্বিতীয় শ্রেণি কামরা রয়েছে। যার জন্য ভাড়া গুণতে হবে প্রথম শ্রেণির জন্য ৮৮,০৬০ টাকা এবং দ্বিতীয় শ্রেণির জন্য ৭২,০৩০ টাকা। তবে এটি একজনের ভাড়া নয়, প্রতি দুজনের জন্য এই টাকা দিতে হবে বৌদ্ধ সার্কিট ট্রেনে চড়তে গেলে। আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, বৌদ্ধ সার্কিট ট্রেন আগামী দিল্লির সকুরবস্তি রেলস্টেশন থেকে আগামী বছরের (২০২২) ১৫ ও ২৯ জানুয়ারি, ২৬ ফেব্রুয়ারি, ১২ মার্চ, ৮ ও ২৮ অক্টোবর, ১২ ও ২৬ নভেম্বর এবং ১০ ও ২৪ ডিসেম্বর ছাড়বে।

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর