ধনতেরাসে সোনা কিনবেন? গয়নায় হাত লাগলেই কিন্তু ছ্যাঁকা লাগবে! কত হল সোনার দাম?

শুক্রবার (১৭ অক্টোবর) কলকাতায় সোনার দাম মোট ৩,৩৩০ টাকা বেড়েছে। ২৪ ক্যারেটের দাম বেড়ে হয়েছে ১০ গ্রাম ১,৩২,৭৭০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনার দাম ক্রমাগত উর্ধ্বমুখী! বেড়েই চলেছে দাম। কমার কোনও নাম নেই। তার মধ্যেই আগামিকাল ধনতেরাস। কথায় আছে, এ দিনে সোনা, রুপোর কোনও গহনা কিনলে সংসারের সুখ, সমৃদ্ধি বাড়ে। তাই ধনতেরাসে ছোটখাটো গহনা হলেও সোনা-রূপার দোকানে ভিড় জমান। কিন্তু এ বছর সোনার দাম ক্রমশ উর্ধ্বমুখী। পাল্লা দিয়ে বাড়ছে রূপোর দামও। তাই আপনিও এবার আপনি যদি এই মুহূর্তে সোনা কেনার পরিকল্পনা করেন, তাহলে জেনে নিন, ধন তেরাসের আগে দেশীয় বাজারে এই হলুদ ধাতুটির দাম ঠিক কত হল? তবে বৃহস্পতিবারের থেকে আজ সোনার দাম বেশ খানিকটা বেড়েছে। হাত দিলেই রীতিমতো ছ্যাকা লাগছে। বর্তমানে রূপোর দাম ২ লাখ ছাড়িয়েছে।

আজ, শুক্রবার (১৭ অক্টোবর) কলকাতায় সোনার দাম মোট ৩,৩৩০ টাকা বেড়েছে। ২৪ ক্যারেটের দাম বেড়ে হয়েছে ১০ গ্রাম ১,৩২,৭৭০ টাকা। ২২ ক্যারেট ১০ গ্রামের দাম হয়েছে ১,১৮,৬৫০ টাকা। আর ১৮ ক্যারেটের দাম হয়েছে প্রতি ১০ গ্রামে ৯৯,৫৮০ টাকা। সুতরাং ২২ ক্যারেট সোনার প্রতি ১ গ্রামের দাম হয়েছে ১২,১৭০। ২৪ ক্যারেট: প্রতি ১ গ্রামের দাম হয়েছে ১৩,২৭৭। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কলকাতায় সোনার দাম ছিল: ২২ ক্যারেট: প্রতি ১ গ্রামে ১১,৮৬৫। ২৪ ক্যারেট: প্রতি ১ গ্রামে ১২,৯৪৪। সুতরাং কয়েক হাজারের বেশি-কম হয়েছে। তবে এর সঙ্গে GST এবং মজুরি যোগ হবে।

অন্যদিকে রূপোর দাম বেড়ে হয়েছে ১,৮৫,০০০ টাকা প্রতি কেজি। তবে গতকালের তুলনায় ৪ হাজার টাকা কমেছে রূপোর দাম। আসলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়লেই, ভারতের তার প্রভাব পড়ে। শোনা যাচ্ছে, ২০০৮ সালের পর এটাই সবচেয়ে বড় সাপ্তাহিক দাম বৃদ্ধি সোনার। এই বছর এখনও পর্যন্ত সোনার দাম ৬৫% এর বেশি বেড়েছে। এর নেপথ্যে রয়েছে মার্কিন-চিন বাণিজ্য উত্তেজনা, ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদের হার হ্রাসের সম্ভাবনা, কোম্পানি শাট ডাউন। জানা যাচ্ছে, শাটডাউনের কারণে আমেরিকার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশে বিলম্বের ফলে সোনার দাম মাত্রাতিরিক্ত বেড়েছে। তবে উৎসবের মরসুমে সোনার এমন বৃদ্ধি দেখে মাথায় হাত পড়েছে ক্রেতা থেকে বিক্রেতা সকলের।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে