এই মুহূর্তে

ফের কমল সোনার দাম, স্বস্তিতে ক্রেতারা! জানেন কত হল?

নিজস্ব প্রতিনিধিঃ শনিবার শহর কলকাতায় সোনার দামে ফের পতন লক্ষ্য করা গেল। ২৮ মার্চের বাজারদর অনুযায়ী, আগের দিনের তুলনায় সোনার দাম কিছুটা কমেছে বলে জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ী মহল। এর ফলে ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করা হচ্ছে।

শনিবার কলকাতায় ২২ ক্যারাট হলমার্ক সোনার গয়নার ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ৩০০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারাট খাঁটি সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ৪৫০ টাকা। পাশাপাশি ২৪ ক্যারাট পাকা সোনার বাটের ১০ গ্রামের দাম এদিন ১ লক্ষ ৪৩ হাজার ৭৫০ টাকায় নেমে এসেছে।

শুধু সোনা নয়, রুপোর দামেও কিছুটা পরিবর্তন দেখা গেছে। শনিবার কলকাতায় ১ কেজি খুচরো রুপোর দাম হয়েছে ২ লক্ষ ২৬ হাজার ৪০০ টাকা। একই দিনে ১ কেজি রুপোর বাটের দাম নির্ধারিত হয়েছে ২ লক্ষ ২৬ হাজার ৩০০ টাকা।

প্রসঙ্গত,  আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা এবং ডলারের মূল্যবৃদ্ধি বা হ্রাসের প্রভাবেই মূলত সোনা ও রুপোর দামে পরিবর্তন হচ্ছে। শুধু কলকাতা নয়, দেশের অন্যান্য বড় শহর-দিল্লি, মুম্বই, চেন্নাই ও বেঙ্গালুরুতেও এদিন সোনার দামে পতন লক্ষ্য করা গেছে। ফলে আগামী দিনে দাম আরও কমবে কি না, সেদিকেই নজর রাখছেন ক্রেতা ও ব্যবসায়ীরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এপ্রিল থেকে বদলে যাচ্ছে ডিজিটাল পেমেন্টের নিয়ম, জানুন বিস্তারিত তথ্য

‘‌বাংলায় বুলডোজার মডেল চলবে না’‌, নির্বাচন কমিশন–বিজেপিকে বিঁধলেন অভিষেক

‘বাংলাতেই শুধু বিচারবিভাগের হস্তক্ষেপ’, SIR নিয়ে সুর চড়ালেন শাহ

ফের মেট্রো বিভ্রাট! ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী ট্রেন থমকে কালীঘাট স্টেশনে,ভোগান্তিতে যাত্রীরা

মাস্টারস্ট্রোক তৃণমূলের, মমতার সঙ্গে ছবি তোলার অভাবনীয় সুযোগ ভবানীপুরের ভোটারদের

AI দিয়ে লেখা নিবন্ধ ‘চলবে না’, নতুন নীতিমালা প্রকাশ করল উইকিপিডিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ