ছোটভাই উর্দিতে, দাদার চোখে জল, ভাইরাল ভিডিওতে আবেগপ্রবণ নেটিজেনরা

Share:

নিজস্ব প্রতিনিধি : ভাইকে উর্দিতে দেখে চোখের জল  ধরে রাখতে পারেননি দাদা। কঠোর পরিশ্রমের পর চোখের সামনে স্বপ্ন সত্যি হতে দেখে কেঁদে ফেললেন দাদা। রক্তের সম্পর্ক কতটা শক্তিশালী হয়, এটাই তার প্রমাণ। পাসিং আউট প্যারেডে ছোটভাইকে উর্দিতে দেখেন তিনি। তারপর ভাই দাদাকে যখন স্যালুট জানান, তখন কেঁদে ফেলেন তিনি।  এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এই মুহূর্তে’।

বর্তমান যুগে ভাইয়ে ভাইয়ে হানাহানি নতুন ঘটনা নয়। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভিডিওতে দেখা গিয়েছে, ভাইয়ের সাফল্যে আনন্দে চোখে জল বড় দাদার। ভাইয়ের স্বপ্ন সফল হতে দেখে আবেগঘন হয়েছেন বনকর্মী দাদা। ছোট ভাইকে চোখের সামনে মুম্বই পুলিশের ইউনিফর্মে দেখে নিজেকে সামলাতে পারেননি। তারওপর ভাই তাঁকেই স্যালুট জানিয়েছেন। ছোট ভাইয়ের সাফল্য়কে নিজের বলেই মনে করেছেন তিনি। সোশ্যাল মিডিয়া ইন্স্টাগ্রামে এই ভিডিও শেয়ার করেছেন আসলাম শেখ। সেখানে দেখা গিয়েছে, মুম্বই পুলিশের এক কর্মকর্তা উর্দি গায়ে এগিয়ে যাচ্ছেন। তাঁর হাঁটাচলায় শৃঙ্খলা ও গর্ব স্পষ্ট। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন আরও এক ব্যক্তি। তিনি নিজে একজন বনরক্ষী। মুম্বই পুলিশ কর্তাকে দেখে তাঁর চোখমুখ গর্বে ভরে ওঠে। গর্ব ও আবেগ ফুটে ওঠে তাঁর চোখে মুখে। বড় দাদাকে স্যালুট করতেই আবেগে চোখের জল আর আটকে রাখতে পারেননি।

 

 

View this post on Instagram

 

A post shared by Aslam Shaikh (@aslam_official100)

ভিডিওর শেষে দুই ভাইকে আলিঙ্গন করতে দেখা যায়। এর থেকেই স্পষ্ট দুইভাইয়ের কঠোর পরিশ্রম ও স্বপ্ন। একই ফ্রেমে দুই ভাইয়ের ইউনিফর্ম আলাদা মাত্রা দিয়েছে। এই ভিডিও দেখে আবেগপ্রবণ হয়েছেন নেটিজেনরাও।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ