Gold Rate: এক ধাক্কায় অনেকটাই বাড়ল সোনার দাম

শুক্রবার কলকাতায় গয়নার সোনা অর্থা‍ৎ ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে ৫০০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে ৫৪০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বস্তি খুব একটা স্থায়ী হলো না। ফের ঊর্ধ্বমুখী সোনার দাম। শুক্রবার কলকাতায় গয়নার সোনা অর্থা‍ৎ ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে ৫০০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে ৫৪০ টাকা। সোনার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। প্রতি কেজিতে ৪০০ টাকা বেড়ে রুপোর দাম দাঁড়িয়েছে ৬৩ হাজার ৮০০ টাকা। চলতি সপ্তাহে রুপোর দাম বেড়েছে প্রতি কেজিতে ৮০০ টাকা।

বর্তমানে বিয়ের মরসুম চলছে। আর বিয়ের মরসুমে স্বাভাবিকভাবেই বেড়েছে সোনা ও রুপোর চাহিদা। কিন্তু সোনা আর রুপো কিনতে গিয়ে কিচুটা হলেও আস্বস্তিতে পড়েছেন আম জনতা। কেননা, গত মাস খানেক ধরেই হলুদ ধাতুর বাজারে অস্থিরতা চলছে। একদিন দাম বাড়ছে তো পরের দিন কমছে। বাজার স্থির না থাকায় চরম সমস্যায় পড়তে হচ্ছে বিক্রেতাদের।

বৃহস্পতিবার কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম এক ধাক্কায় প্রতি ১০ গ্রামে ৪০০ ও ৪৩০ টাকা কমেছিল। ৫০ হাজারের গণ্ডির নিচে চলে গিয়েছিল ২৪ ক্যারেটের সোনা। তার ফলে কিছুটা হলেও হাসি ফুটেছিল সাধারণ মধ্যবিত্তের মুখে। কিন্তু ২৪ ঘন্টা কাটতে না কাটতে উল্টোচিত্র। এদিন ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫০০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৩০০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে প্রতি ১০ গ্রাম ৫০ হাজার ৫১০ টাকা।

অন্যদিকে বৃহস্পতিবার প্রতি কেজি রুপোর দাম বেড়েছিল ৪০০ টাকা। শুক্রবার ফের ৪০০ টাকা বেড়েছে। অর্থা‍ৎ দুইদিনে প্রতি কেজি রুপোর দাম বেড়েছে ৮০০ টাকা।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে