বিয়ের মরসুমে সুখবর, অনেকটাই সস্তা সোনা

মঙ্গলবার কলকাতার বাজারে প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৫ হাজার ৭০০ গ্রাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মরসুমেই সুখবর। এক ধাক্কায় অনেকটাই কমল সোনার দাম। মঙ্গলবার কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে আগের দিনের চেয়ে ২ হাজার ৫০ টাকা কমেছে। প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৫ হাজার ৭০০ গ্রাম। এক ধাক্কায় সোনার দাম সস্তা হওয়ায় কন্যাদায়গ্রস্ত পিতাদের মুখে হাসি ফিরেছে।

টানা পাঁচদিন ধরে শেয়ারবাজারে ধস নামার ফলে বিনিয়োগকারীরা সোনা কেনার দিকে ঝুঁকতে পারেন বলে মনে করছিলেন বাজার বিশেষজ্ঞরা। কিন্তু সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার পতন সামলে কিছুটা চাঙ্গা হয়েছে শেয়ারবাজার। ফলে দোদুল্যমান বিনিয়োগকারীরা ফের শেয়ারবাজারের দিকেই ঝুঁকেছেন। আর তার ফলে সোনার বাজারে পতন ঘটেছে।

সপ্তাহ শুরুর দিনে সোমবার কলকাতায় ১০ গ্রাম  ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪৭ হাজার ৮০০ টাকা। ২৪ ঘন্টার ব্যবধানে সেই দাম অনেকটাই কমে যায়। ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৫ হাজার ৭৫০ টাকা। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম কমেছে ২ হাজার টাকা। সোমবার ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৫০ হাজার ৫০০ টাকা। আর এদিন ২ হাজার টাকা কমে দাঁড়িয়েছে ৪৮ হাজার ৫০০ টাকা। পরিসংখ্যান বলছে এদিন রেকর্ড পরিমাণ সস্তা হয়েছিল সোনা। ২০২০ সালের অগস্ট মাসে দেশে ১০ গ্রাম সোনার দাম ৫৬ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। সেক্ষেত্রে প্রতি ১০ গ্রামে ১০ হাজার টাকার বেশি সস্তা হয়েছে সোনা।

সোনার পাশাপাশি এদিন রুপোর দামও অনেকটা নেমেছে। সোমবার কলকাতার বাজারে এক কেজি রুপোর দাম ছিল ৬৪ হাজার ৭০০ টাকা। এদিন ৬০০ টাকা কমে এক কেজি রুপোর দাম দাঁড়ায় ৬৪ হাজার ১০০ টাকায়।

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর