এক লাফে ৬০০০ টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন, স্বস্তিতে মধ্যবিত্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের শুরুতেই মূল্যবান ধাতুর বাজারে বড়সড় ধাক্কা। সোনা ও, রুপোর দামে হঠাৎ পতনে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। এমসিএক্স-এর তথ্য অনুযায়ী, সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই রুপোর দামে ব্যাপক পতন দেখা যায়। গত শুক্রবার যেখানে প্রতি কেজি রূপোর দাম ছিল ২,৪৩,২৭৪ টাকা, সেখান থেকে এক লাফে তা নেমে আসে প্রায় ২,৩৭,১৯০ টাকায়। অর্থাৎ, একদিনেই রুপার দামে ৬ হাজার টাকারও বেশি পতন ঘটে।

শুধু রুপোই নয়, সোনার বাজারেও একই চিত্র। এমসিএক্সে সোনার দাম শুক্রবারের ১,৫২,৬৫২ টাকা থেকে কমে সোমবার দাঁড়ায় প্রায় ১,৫১,৪৫৭ টাকা প্রতি ১০ গ্রামে। ফলে সোনার দামেও প্রায় ১,২০০ টাকার পতন লক্ষ্য করা যায়। এই পতন আরও তাৎপর্যপূর্ণ কারণ, চলতি বছরের জানুয়ারিতে রুপোর দাম ইতিহাসে সর্বোচ্চ ৪,৩৯,৩৩৭ টাকা প্রতি কেজিতে পৌঁছেছিল। সেখান থেকে বর্তমানে তা প্রায় অর্ধেক দামে নেমে এসেছে। একইভাবে, সোনার দামও তার সর্বোচ্চ স্তর থেকে অনেকটাই নিচে নেমে এসেছে, যা বিনিয়োগকারীদের জন্য নতুন করে ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশ্বজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থাকা সত্ত্বেও এই দরপতন অনেকের কাছেই বিস্ময়কর। সাধারণত যুদ্ধ বা ভূরাজনৈতিক অস্থিরতার সময় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনা ও রুপার দিকে ঝুঁকে পড়েন। কিন্তু বর্তমানে আমেরিকা ও ইরানের সংঘাত চললেও বাজারে তার উল্টো প্রভাব দেখা যাচ্ছে।

আরও পড়ুন: গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

বিশেষজ্ঞদের মতে, এর প্রধান কারণ হল আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং অপরিশোধিত তেলের দামের অস্থিরতা। ডলার শক্তিশালী হওয়ায় বিনিয়োগকারীরা এখন ধাতুর বদলে নগদ অর্থ বা ডলারকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় মুদ্রাস্ফীতির আশঙ্কাও বেড়েছে, যা বাজারে অনিশ্চয়তা তৈরি করছে।

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধের দেহ, কাছেই ঝোপে স্ত্রী! কোচবিহারে জোড়া ‘খুনে’ চাঞ্চল্য

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত ১, আহত ২, চলছে উদ্ধারকাজ