এই মুহূর্তে




১৪ হাজার টাকার বেশি সস্তায় Google Pixel 10, কোথায় পাওয়া যাচ্ছে?

নিজস্ব প্রতিনিধি : স্মার্টফোনের জগতে প্রতিনিয়ত উন্নত হয়ে চলেছে পরিষেবা। সব সংস্থাই নিজের নিজের ফোনকে প্রতি মুহুর্তে আপডেট করে চলেছে। সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মাঝেমধ্যে বিপুল ছাড়ও দেওয়া হয়। কখনও অনলাইনে, কখনও অফলাইনে চলে অফার। মাঝে মধ্যে অবিশ্বাস্য ছাড় পাওয়া যায় স্মার্টফোনে। লেটেস্ট Google Pixel 10 স্মার্টফোনেও ছাড় দেওয়া হচ্ছে। কেউ যদি এই ফোন কেনার চিন্তা ভাবনা করেন, তাহলে এই সময় এটি কিনে নিতে পারেন।

Amazon বর্তমানে গুগল পিক্সেল 10 ফোনে দুর্দান্ত অফার দিচ্ছে।  ছাড়ের পর গুগল পিক্সেল 10 ফোনটি ১৫ হাজার টাকা সস্তা হয় গেছে। ছাড়ের পর এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিকে তার আসল দামের তুলনায় অনেক বেশি সস্তায় পাওয়া যাচ্ছে। তবে খুব বেশিদিন অফার থাকবে না বলে জানানো হয়েছে। তাই দেরি না করে তাড়াতাড়ি এটি কিনে নেওয়ার কথা বলা হয়েছে।

জানা গিয়েছে, ভারতে Google Pixel 10 ফোনটি যখন এসেছিল তখন এটির দাম ছিল ৭৯,৯৯৯টাকা। এখন এই ফোনটি অ্যামাজন সাইটে ১১,৫৭০ ছাড় পাওয়া যাচ্ছে। অর্থাৎ ফোনটির দাম কমে গিয়েছে ৬৮,৪২৯ টাকা। পাশাপাশি গ্রাহকরা  HDFC ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে EMI-র মাধ্যমে ফোনটি কিনলে আরও সস্তায় পড়বে।  এই ক্ষেত্রে ৪ হাজার টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। ফলে এই ফোনটি প্রায় ১৪ হাজার টাকা ছাড়ে পাওয়া যাবে। সঙ্গে গ্রাহকরা পুরোনো ফোন এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন। তবে সেটাও নির্ভর করবে ফোনের অবস্থায় ওপরে।

ফিচারের দিকে নজর দিলে বলা যায়, Google Pixel 10 স্মার্টফোনে  6.3-ইঞ্চি OLED স্ক্রিন রয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট এবং ৩ হাজার নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের ক্ষেত্রে ফোনটি Tensor G5 চিপসেটে কাজ করে। এটি ১২জিবি  পর্যন্ত RAM এবং২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ দেওয়া থাকবে। এই ফোনে ৪৯৭০ মেগাহার্জ ব্যাটারি সহ ৩০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে। এই ফোনটি ৪৮ মেগাপিক্সল মেইন ক্যামেরা সহ ম্যাক্রো ফোকাস অফার করে। পাশাপাশি এর সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সল আল্ট্রাওয়াইড লেন্স ও ৫ গুণ অপটিক্যাল জুম লেন্স। ১০.৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্পিড, স্টাইল আর স্মার্টনেসের পারফেক্ট মিক্স! ১৭ ডিসেম্বর আসছে OnePlus 15R Ace Edition

মাত্র ৬,৮৯৯ টাকায় ৩২-ইঞ্চির স্মার্ট টিভি! দেখে নিন সেরা ৪টি মডেল

গাড়ির ব্যাটারির আয়ু বাড়াতে রাজধানী দিল্লিতে নয়া পদক্ষেপের সূচনা

স্বমহিমায় বাজার কাঁপাচ্ছে এই দুর্ধর্ষ ম্যাক্সি স্কুটার

হাজার টাকার কমে পাওয়া যাচ্ছে এই দুর্দান্ত ব্লুটুথ স্পিকারগুলো! এবার জমে যাবে পার্টি আর পিকনিক

মাত্র ৩,১৬৭ টাকায় 200MP ক্যামেরার Vivo X300 সিরিজ এখন হাতের মুঠোয়! কিভাবে জেনে নিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ