রাতারাতি লাখ লাখ অ্যাকাউন্ট মুছে দিল ইনস্টাগ্রাম, কেন এমন সিদ্ধান্ত?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  রাতারাতি লক্ষ লক্ষ ফলোয়ার উধাও! ঘুম ভাঙতেই ধাক্কা খেলেন বিশ্বের বহু জনপ্রিয় সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সার এবং বড় বড় ব্র্যান্ড। ইনস্টাগ্রামের বিশাল ‘ক্লিন-আপ ড্রাইভ’-এর জেরে কোটি কোটি ভুয়ো ও নিষ্ক্রিয় অ্যাকাউন্ট মুছে ফেলেছে মেটা। আর তাতেই আচমকা কমে গিয়েছে বহু তারকার ফলোয়ার সংখ্যা। এই ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল চর্চা। অনেকেই এই অভিযানের নাম দিয়েছেন -‘দ্য গ্রেট পার্জ অফ ২০২৬’।

সূত্রের খবর, ইনস্টাগ্রাম -এর এই বড়সড় অভিযানে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছেন মার্কিন ইনফ্লুয়েন্সার ও ব্যবসায়ী কাইলি জেনার। জানা গিয়েছে, তাঁর অ্যাকাউন্ট থেকে এক ধাক্কায় ১ কোটি ৪০ লক্ষেরও বেশি ফলোয়ার কমে গিয়েছে। শুধু তিনি নন, আরও বহু জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, সেলিব্রিটি ও ব্র্যান্ডের ফলোয়ার সংখ্যাতেও বড় পতন দেখা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো জনপ্রিয়তা বাড়াতে বহু ক্ষেত্রেই বট অ্যাকাউন্ট ব্যবহার করা হয়। এই ধরনের অ্যাকাউন্টের মাধ্যমে কৃত্রিমভাবে লাইক, কমেন্ট, ফলোয়ার ও এনগেজমেন্ট বাড়ানো হয়। সেই কারণেই নিয়মিতভাবে নিষ্ক্রিয় ও সন্দেহজনক অ্যাকাউন্ট সরিয়ে দেয় মেটা।

আরও পড়ুনঃ হগ মার্কেটে বুলডোজারের তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে

ঘটনার পর মেটার এক মুখপাত্র জানিয়েছেন, এটি সংস্থার নিয়মিত প্রক্রিয়ারই অংশ। তাঁর কথায়, “নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সরানোর জন্য আমরা নিয়মিত অভিযান চালাই। সক্রিয় ও প্রকৃত ব্যবহারকারীদের কোনও প্রভাব পড়েনি। কোনও স্থগিত অ্যাকাউন্ট পুনরায় যাচাইয়ের পর ফিরিয়ে আনা হলে সেই ফলোয়ার সংখ্যাও আবার যোগ করা হবে।” এদিকে, এই ‘ফলোয়ার ঝড়’-এর পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে মিম ও ট্রোলের বন্যা। এক্স প্ল্যাটফর্মে এক ব্যবহারকারী মজা করে লেখেন, “ইনস্টাগ্রামের নিজের অফিসিয়াল অ্যাকাউন্টও রেহাই পায়নি! তাদেরও নাকি প্রায় ৯০ লক্ষ ফলোয়ার কমেছে।” 

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে