এই মুহূর্তে

5G নিয়ে ধোঁয়াশার মধ্যেই দেশে 6G পরিষেবা নিয়ে উদ্যোগী কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি: ভারতের ৫জি (5G) নেটওয়ার্ক ঠিক কবে থেকে চালু হবে, সে বিষয়ে এখনো পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। এর মধ্যেই দেশে 6G পরিষেবা নিয়ে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। বাণিজ্যিকভাবে দেশে 5G চালু হওয়ার আগেই এবার বাজারে জাঁকিয়ে বসেছে 6G (৬জি) সংক্রান্ত জল্পনা। সূত্র মারফত জানা যাচ্ছে, ভারত সরকার ৬জি নেটওয়ার্ক বিকাশের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। এরজন্য দেশের টেলিকম অধিদপ্তর অর্থাৎ ডট (DoT) এবং সরকারী টেলিকম গবেষণা সংস্থা সি-ডট (C-DoT)-কে এই বিষয়ের দায়িত্ব দিয়েছে বলে জানা গিয়েছে।

কেন্দ্রীয় সরকার সূত্রে জানা যাচ্ছে, দেশের টেলিকম গবেষণা সংস্থা সি-ডট ইতিমধ্যেই ৬জি নেটওয়ার্ক সংক্রান্ত যাবতীয় রূপরেখা তৈরির কাজ শুরু করে দিয়েছে। সেই সঙ্গে এই সম্পর্কিত সমস্ত প্রযুক্তিগত সম্ভাবনাগুলিও অন্বেষণ করবে তাঁরা। জানা যাচ্ছে, জাপান, দক্ষিণ কোরিয়া, চিন, ফিনল্যান্ড-সহ কয়েকটি দেশ ৬জি নেটওয়ার্ক চালু করার দোরগোড়ায় দাঁড়িয়ে। সেখানে ভারতেও ৬জি নেটওয়ার্ক চালুর পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়ে গেল। এক্ষেত্রে কাজ করছে Samsung, LG, Huawei-এর মত বড় বড় কোম্পানিগুলি।

ষষ্ঠ প্রজন্মের ৬জি নেটওয়ার্ক ৫জি-এর চেয়েও ১৫ গুণ দ্রুত হবে এবং এর স্পিড ১০০০ জিবিপিএসে পৌঁছতে পারে। আর এটা সত্যি হলে গ্রাহকরা মাত্র ৫১ সেকেন্ডে ৬ জিবি সিনেমা ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ এটি আসন্ন 5G নেটওয়ার্কের চেয়েও ৫০ গুণ দ্রুতগতিতে চলবে বলে দাবি করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী বছরের মধ্যেই ভারতে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক (5G) পরিষেবা পুরোপুরি চালু হয়ে যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাইবার প্রতারণা ঠেকাতে প্ল্যাটফর্মগুলোতে নতুন ফিচার আনছে মেটা

সপ্তাহান্তে স্বস্তি! কলকাতায় রুপোর দামে ৫ হাজার টাকা পতন, সোনার দাম কত?

মেঠো রাস্তায় পথ চলতে অসুবিধা? তবে এই বাইক আপনার জন্যই  

ইরান যুদ্ধের জের, এবার বিমান ভাড়ায় জ্বালানি সারচার্জ চালু ইন্ডিগোর

আপনার সিলিন্ডারে আর কতটা গ্যাস আছে বুঝে নিন এই ৩ সহজ কৌশলে

যুদ্ধের আবহে স্বস্তি! একধাক্কায় ৮ হাজার টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ