৬,৫০০ কোটি টাকায় ট্রেন পৌঁছবে মিজোরামে

৫১.৩৮ কিমি রেলপথের মধ্যে ১২.৬ কিমি সুরঙ্গের মধ্যে দিয়ে যাবে ট্রেন। পাশাপাশি গোটা পথে ৮৭টি ছোট এবং ৫৫টি বড় ব্রিজ তৈরি করছে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেল

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের প্রতিটি কোনায় রেল লাইন পৌঁছে দিতে বধ্যপরিকর ভারতীয় রেল। সেই লক্ষ্যে উত্তর-পূর্ব অঞ্চলের ছোট্ট রাজ্য মিজোরামে ট্রেন পৌঁছে দিতে কাজ চলছে জোর কদমে। মিজোরাম পর্যন্ত রেল লাইন নিয়ে যেতে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেল ((NFR) ৫১.৩৮ কিমি দীর্ঘ ভৈরবী-সিয়ারাং প্রকল্পের কাজ শুরু করেছে। মোট খরচ ধরা হয়েছে ৬,৫২৭ কোটি টাকা। ভৌগলিক দিক থেকে অত্যন্ত কঠিন এই অঞ্চলে রেল লাইন পাতার কাজ যথেষ্ট চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন রেলকর্তারা। তাই ৫১.৩৮ কিমি রেলপথের মধ্যে ১২.৬ কিমি সুরঙ্গের মধ্যে দিয়ে যাবে ট্রেন। পাশাপাশি গোটা পথে ৮৭টি ছোট এবং ৫৫টি বড় ব্রিজ তৈরি করছে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেল।

আপাতত ভৈরবী-সিয়ারাং রেলপথ শেষ হবে মিজোরামের রাজধানী আইজল থেকে ২০ কিমি আগে সিয়ারাং এলাকায়। রেলের আধিকারিকদের বক্তব্য, এই রেলপথে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হলে উত্তর-পূর্ব ভারতের মিজোরাম-সহ অন্যান্য রাজ্যের অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে। রেলকর্তাদের আশা ২০২৪ সালের মার্চের মধ্যেই কাজ শেষ করা যাবে। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলের জেনারেল ম্যানেজার অন্সুল গুপ্ত এই নির্মিয়মান রেলপথ পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামাথাঙ্গা। পরে মিজো মুখ্যমন্ত্রী জানান, এই রেলপথ শুরু হলে এখানকার মানুষজনদের জন্য যেমন সুবিধা হবে। তেমনই বাণিজ্যিকভাবে এই রাজ্য আরও সমৃদ্ধ হবে। বিশেষ করে দেশের মূল অংশের সঙ্গে যোগাযোগের মাধ্যম সড়কপথ ও আকাশপথে সময় এবং খরচ অনেক বেশি হওয়ায় জিনিসপত্রের দাম বেড়ে যায়। রেলপথ চালু হলে কিসান রেল ও পণ্য়বাহী ট্রেনে অনেক সহজেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে যাবে মিজোরামে।

ভাড়া বাড়িতে অশান্তি পিছু ছাড়ছে না? বাস্তুদোষ কাটাতে মেনে চলুন এই নিয়মগুলি

আজকের রাশিফল: আবেগের বশে বড় সিদ্ধান্ত নিলে ফল ভয়ঙ্কর হতে পারে……

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের