ইনস্টাগ্রামে করা যাবে ম্যাসেজ সংশোধন, প্রকাশ্যে নয়া ফিচার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান প্রজন্মের মধ্যে  ইনস্টাগ্রামের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে।এই আবহেই ব্যবহারকারীদের জন্য ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ দিল সুখবর। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের পর এবার ইনস্টাগ্রামে পারবেন নিজের লেখা ম্যাসেজ সংশোধন করতে। সম্প্রতি ইনস্টাগ্রামে শুরু হয়েছে এই নয়া সংযোজন। তবে বলে রাখা দরকার এই ভুল আপনারা সংশোধন করতে পারবেন মাত্র ১৫ মিনিটের মধ্যে । হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মতো প্ল্যাটফর্মগুলিতে ইতিমধ্যে শুরু হয়েছে এই নয়া সংযোজন। আর এবার ইনস্টাগ্রামেও মিলবে সেই সুবিধা । এক নজরে দেখে নিন কি করে ইনস্টাগ্রামে  মিলবে এই সুবিধা।

১- ইনস্টাগ্রাম অ্যাপটি প্রথমে  খুলুন।

২- আপনার কথোপকথনটি  Select করুন ।

৩- তারপর “Edit” মেসেজে গিয়ে আপনার ভুল প্রেরণ করা ম্যাসেজ সংশোধন করে ফেলুন।

৪- তবে ব্যবহারকারীকে মনে রাখতে হবে প্রেরণ করা ওই ম্যাসেজ মাত্র ১৫ মিনিটের মধ্যে সংশোধন করতে হবে।

এছাড়াও ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য এবার আরও উন্নত ও আধুনিক ফিচার চালু করতে চলেছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। এই নয়া ফিচারের মাধ্যমে একজন ব্যবহারকারী একসঙ্গে দুটি অ্যাকাউন্ট চালু করতে পারবে । ইন্টাগ্রামে এই নয়া ফিচারের নাম ফ্লিপসাইড। যেসব ইউজার ফ্লিপসাইড ব্যবহার করবেন তাঁদের আলাদা আলাদা প্রোফাইল পিকচার থাকবে।  একথায় ইন্টাগ্রামের এই নয়া ফিচার পেয়ে আনন্দিত ব্যবহারকারীরা।

চিলি চিকেন, তবে একটু অন্য রকম! বাড়িতেই বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদটি

সপ্তাহে দু’দিন মাছ–ভাত দিয়েই চলবে ‘‌মা ক্যান্টিন’‌, আর কী মিলবে?‌ জানালেন দিলীপ

‘ঝড়ের আগের শান্ত পরিবেশ’, ট্রাম্পের নতুন পোস্ট ঘিরে জল্পনা! নিশানায় ইরান?

হাতে সময় নেই? অফিসের জন্য দ্রুত তৈরি করুন প্রোটিনে ভরপুর এই ৫ খাবার

পাঁঠার মাংসে এবার বাদামের স্বাদ, একঘেয়ে রেসিপিতে আনুন নতুনত্ব

নেটফ্লিক্স স্টাইলে তথ্যচিত্র বানিয়ে বসের কাছে ছুটি চাইলেন কর্মচারী, ভাইরাল ভিডিও

শহরে নো-পার্কিংয়ে গাড়ি রাখলেই পকেট থেকে খসবে মোটা অঙ্কের জরিমানা!

চারধাম যাত্রার নামে চলছে সাইবার প্রতারণা! ৫৫০টি ভুয়ো অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা পুলিশের

৪.৬৯ লাখে বিক্রি ‘নেতানিয়াহু’, ৪২৯ টাকা কেজি দরে ‘ডোনাল্ড ট্রাম্প’

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

মেট্রো প্রকল্পে গতি, দীর্ঘ অপেক্ষার পর কাজ শুরু কবি সুভাষে, কবে মিলবে পরিষেবা?

তৃণমূলে পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল ৫০টির বেশি আধারকার্ড

যুবভারতীতে রবি রাতে ‘মহাযুদ্ধ’, আইএসএলের শিরোপা লড়াইয়ে মুখোমুখি ইস্ট বেঙ্গল-মোহনবাগান