‘Buy Now Pay Later’, এখনই কাটুন ট্রেনের টিকিট, টাকা দিন পরে!

এবার আপনাদের জন্য এক অভূতপূর্ব স্কিম নিয়ে এল রেলের সহযোগী সংস্থা IRCTC। ফলে এবার পকেটে টাকা না থাকলেও কাটা যাবে রেল টিকিট

Share:

নিজস্ব প্রতিনিধি: কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, অথচ এই মুহূর্তে হাতে টাকা নেই। ওদিকে ট্রেনের টিকিট শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই পরিস্থিতিতে কী করবেন? আসলে মাথা চুলকানো ছাড়া কোনও উপায় থাকে না তখন। এবার আপনাদের জন্য এক অভূতপূর্ব স্কিম নিয়ে এল রেলের সহযোগী সংস্থা IRCTC। ফলে এবার পকেটে টাকা না থাকলেও কাটা যাবে রেল টিকিট। এর ফলে আপনার পরিকল্পনা ভেস্তে যাওয়ার কোনও সম্ভাবনা থাকবে না। কীভাবে করবেন বুকিং, কী কী লাগবে এই সুবিধা গ্রহণ করতে? জেনে নিন বিস্তারিত…

টাকার সমস্যার সমাধান করতে ভারতীয় রেল নিয়ে আসছে এক নতুন স্কিম। যার নাম ‘Buy Now Pay Later’। যেকোনও ট্রেনের সাধারণ টিকিট বুকিং থেকে শুরু করে তৎকাল টিকিট সব ক্ষেত্রেই পাবেন এই সুবিধা। আর এই সুবিধা গ্রাহকদের জন্য দিতে IRCTC-কে সাহায্য করছে মুম্বই ভিত্তিক সংস্থা ePayLater। এই পদ্ধতিতে টিকিট কাটার সবচেয়ে বড় সুবিধা হল এতে পেমেন্ট ফেল হয়ে যাওয়ার কোনও ভয় থাকে না।

প্রথম ধাপ- IRCTC ওয়েবসাইট বা App থেকে নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।

দ্বিতীয় ধাপ- যাত্রার বিবরণী অর্থাৎ ট্রেনের নাম, যাত্রীদের নাম বয়স ইত্যাদি পূরণ করুন।

তৃতীয় ধাপ- এবার পেমেন্ট অপশনে ক্লিক করে বাছুন ‘Buy Now Pay Later’ অপশন। সঙ্গে সঙ্গে অন্য একটি উইন্ডো খুলে যাবে।

চতুর্থ ধাপ- ePayLater ওয়েবসাইটে ঢুকে পড়বেন আপনি। এখানে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। করা না থাকলে রেজিষ্ট্রেশন করে নিতে হবে। এরজন্য প্রয়োজন আপনার আধার ও প্যান কার্ডের ডিটেলস।

পঞ্চম ধাপ- পে লেটার অপশনে আপনার টিকিট বুক হয়ে যাবে। তবে মনে রাখতে হবে ১৪ দিনের মধ্যে টাকা মিটিয়ে দিতে হবে। এরজন্য কোনও সুদ গুনতে হবে না। কিন্তু এর বেশি সময় নিলে টিকিটের মূল্যে সুদ দিতে হবে। তবে বর্তমানে ePayLater কোনও ট্রানজাকশন ফি নেয় না।

পুজোয় মিষ্টিমুখে চিনির ভয়? মাত্র কয়েকটি উপকরণে বাড়িতেই বানান সুগার ফ্রি সন্দেশ

ঠাকুর দেখতে গিয়ে আর ফেরা হল না, দুর্গাপুরে বাইক দুর্ঘটনায় মৃত নাবালক-সহ ২

টাইগার শ্রফের উপর গুলি-হামলার ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার ৪ অভিযুক্ত

নবমীর রাতে বন্ধুদের সঙ্গে হবে পার্টি! স্টার্টারে ট্রাই করুন মহারাষ্ট্রের চিকেন সুক্কা

রবিবার রাতে অভব্য আচরণের দায়ে গ্রেফতার ৬১ জন, ট্রাফিক নিয়মভঙ্গে দায়ের ৮৩৩ মামলা

গভীর রাতে ফুলিয়ায় সিপিএমের বুকস্টলে হামলা! আগুন লাগানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য

নবরাত্রিতে দেবী দর্শন করে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওতে ট্রাকের ধাক্কায় মৃত ৪

‘আসল অপরাধীদের দিকে নজর দিন’, টাইগার শ্রফের উপরে হামলায় ফড়নবিশ সরকারকে নিশানা অভিজিৎ দীপকে-র

যুদ্ধের মহড়া চলাকালীন কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪ সেনা, আহত ৩৯

অষ্টমীর আনন্দ মাটি করবে বৃষ্টি? জেনে নিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

নবরাত্রিতে নিরামিষ খাবার অর্ডার করে মিলল চিকেন বিরিয়ানি, খাওয়া ছেড়েছে মেয়ে অভিযোগ পরিবারের

জোর হাত করে চাইলেন মুক্তি, দেবী দুর্গার সামনে ফের কেঁদে ভাসালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু