স্মার্টফোনের বাজারে ঝড় তুলতে আসছে itel A100C

Share:

নিজস্ব প্রতিনিধি : ফোন ছাড়া বর্তমান যুগে এক পাও চলা দুষ্কর। ফোন করার গান শোনার সঙ্গে সঙ্গে ফোনে এখন সব কাজই করা সম্ভব। অচেনা, অজানা জায়গায় সঠিকভাবে পৌঁছে যাওয়া হোক বা অনলাইনে পেমেন্ট করা হোক, ফোন এখন কাজে লাগে। স্মার্টফোনের বাজারে প্রতিদিনই নিত্যনতুন ফোন আসছে। সব সংস্থাই নিজেকে প্রতিমুহুর্তে উন্নত করে চলেছে। ভারতের বাজারে নতুন ফোন নিয়ে এসেছে itel। ইনটেলের জনপ্রিয় ZENO সিরিজের নতুন সংযোজন itel ZENO 20। এবার স্মার্টফোনের বাজারে ঝড় তুলতে আসছে itel।

সম্প্রতি, FCC এবং WSCT-এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলির ডেটাবেসে itel A100C-এর গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে। এই নতুন ফোনটি itel-এর জনপ্রিয় A-Series-এর হয়ে বাজারে আসবে।এই মডেলটির নম্বর A6611L। যে সকল গ্রাহক রয়েছেন, খুব কম বাজেটে ফোন কিনতে চাইছেন, তাঁদের কথা মাথায় রেখেই সম্ভবত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, itel A100C-এর ডিজাইনে বেশ কিছু চমক রয়েছে। এই ফোনে ব্যাক ক্যামেরা স্কোয়ারের মত। এতে রয়েছে দুটো এলইডি ফ্ল্যাশ। এই ডিজাইনটি নিঃসন্দেহে আধুনিক। ফোনের ডান পাশে থাকছে পাওয়ার এবং ভলিউম বাটন। তবে সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ব্যাটারি। 4900mAh (রেটেড) এবং 5000mAh (টিপিক্যাল) Li-ion Polymer ব্যাটারি থাকবে এই ফোনের মধ্যে। এত বড় ব্যাটারি নিঃসন্দেহে দীর্ঘ সময় কাজ করতে সাহায্য করবে। কম বাজেটের স্মার্টফোনের জন্য একটি বড় প্লাস পয়েন্ট।

সূত্রের খবর, কানেক্টিভিটির দিক থেকেও অন্যান্য ফোনে থেকে পিছিয়ে নেই। ব্লুটুথ, ওয়াইফাই সহ বিভিন্ন LTE ব্যান্ড সাপোর্ট করবে এই ফোনে। তবে এটি ৪জি ডিভাইস হবে। অনেকে রয়েছেন, শুধু ফোন করা, ইন্টারনেট ব্রাউজিং ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তাঁদের জন্য এই ফোনটি অত্যন্ত ভাল। তবে ফোনটির প্রসেসর. ডিসপ্লে ও সফ্টওয়্যার সম্পর্কে জানা যায়নি। কম বাজেটে যাঁরা ফোন চান, তাঁদের জন্য এই ফোনটি গুরুত্বপূর্ণ।

এই ফোনের দাম এখনও ঠিক করা হয়নি। তবে মনে করা হচ্ছে ৮ হাজারের নিচে দাম হতে পারে। বাজারে realme C63, Redmi A3 এবং Lava Yuva 4 ফোনের সঙ্গে প্রতিযোগিতা চলছে। এই ফোনগুলিও মূলত বড় ব্যাটারি, ডুয়াল ক্যামেরা এবং ভালো ডিসপ্লের ফিচার থাকবে।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’