Jawa Motorcycles: ঘরে বসে ফ্লিপকার্টে অর্ডার করুন আর পেয়ে যান বাইক ডেলিভারি

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : সম্প্রতি অনলাইন ব্যবসা বৃদ্ধি করার জন্য ভারতের খ্যাতনামা বাইক নির্মাণকারী সংস্থা “Jawa Yezdi Motorcycles”  Flipkart-এর সাথে হাত মিলিয়েছে। জাওয়া ইয়েজদি মোটরসাইকেলের জন্য, এই সহযোগিতা Flipkart-এর ক্রমবর্ধমান বাইক বিভাগে একটি প্রাথমিক সুবিধা অর্জনের জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সংস্থাটি আশা করছে, ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেস-এর মতো প্রধান অফারগুলির সময় বাইকেরও বিক্রি বৃদ্ধি পাবে। এদিকে ফ্লিপকার্টের তরফে জানা গেছে , বর্তমানে তাদের ব্যবহারকারীর সংখ্যা ৫০০ মিলিয়নেরও বেশি যা, সারা ভারতব্যাপী জাওয়া মোটরসাইকেলকে নতুন আশার আলো দেখিয়েছে।

সংস্থা সূত্রে প্রাপ্ত তথ্যানুসারে জানা গেছে, ফ্লিপকার্ট থেকে গ্রাহকরা নো-কস্ট ইএমআইতে জাওয়ার বাইক কিনতে পারবেন। আর, ক্রেডিট কার্ড লেনদেনে ক্যাশব্যাক, এক্সচেঞ্জ বোনাস ইত্যাদি ক্ষেত্রে ২২,৫৫০ টাকা পর্যন্ত নগদ সুবিধা পাওয়া যাবে। এছাড়া রয়েছে buy now pay later-এর মত দুর্দান্ত সুবিধাও। অনলাইনে এই মোটরসাইকেল বুকিং করার পরেই গ্রাহকরা তাদের বাইকের অগ্রিম রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স এবং ট্যাক্সের মতো প্রয়োজনীয় কাজগুলি সম্পূর্ণ করতে পারবেন।

জাওয়া ক্লাসিক লিজেন্ডস-এর সিইও শ্রী আশিস সিং যোশি এ বিষয়ে জানিয়েছেন, “ফ্লিপকার্টের সাথে আমাদের সহযোগিতা প্রিমিয়াম মোটরসাইকেল বিভাগে একটি উল্লেখযোগ্য মাইলস্টোন হয়ে উঠবে। ফ্লিপকার্টের অনলাইন প্ল্যাটফর্মে জাওয়া এবং ইয়েজদি বাইকের উপলব্ধতায় বাইকপ্রেমীদের সংখ্যা ও বাইক কেনার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর ফলে গ্রাহকদের আরও অধিক সংখ্যায় জাওয়া বাইকের অনন্য ঐতিহ্য ও পারফরম্যান্স বোঝার এবং অভিজ্ঞতা সঞ্চয়ের সুবর্ণ সুযোগ প্রদান করবে।”  

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

সিগারেটের টাকা না দেওয়ায় চরম বচসা, বৃদ্ধকে পিটিয়ে খুন যুবকের, চাঞ্চল্য টিটাগড়ে

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’