চাকরি হারালেও EMI নিয়ে চিন্তা করবেন না, এই বিমাগুলিতে মিলবে সুফল!

কেউ জানে না আগামিদিনে কী অপেক্ষা করে আছে আমাদের জীবনে। এই করোনা অতিমারী পরিস্থিতিতে বিশেষ করে চাকরি বা কর্মক্ষেত্রের কোনও নিশ্চিয়তা

Share:

নিজস্ব প্রতিনিধি: কেউ জানে না আগামিদিনে কী অপেক্ষা করে আছে আমাদের জীবনে। এই করোনা অতিমারী পরিস্থিতিতে বিশেষ করে চাকরি বা কর্মক্ষেত্রের কোনও নিশ্চিয়তা নেই। সকলেরই ভবিষ্যত অনিশ্চিত। এই করোনাকালে ৪ লক্ষের বেশি মানুষ তাঁদের চাকরি হারিয়েছে। যা তাঁরা স্বপ্নেও ভাবতে পারেননি। কিন্তু বর্তমান সময়ে বেশিরভাগ বেসরকারি চাকরিজীবীর কিছু না কিছু ঋণ রয়েছে। অর্থাৎ মাসিক কিস্তিতে কেউ হোম লোন, বা কার লোন নিয়েছেন। যার ইএমআই (EMI) দিতে গিয়ে হোঁচট খেতে হচ্ছে চাকরি হারানো মানুষদের। বলা যায় বকেয়া ইএমআই-এর কারণে এই করোনাকালে কাজ হারানো মানুষজন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে সুষ্ঠভাবে এই পরিস্থিতির মোকাবিলা করলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

চাকরি হারানোর পরেও কিছু আয়ের উৎস থেকে যায়

পলিসিবাজারের (policybazaar) একটি ব্লগ অনুযায়ী জানা যাচ্ছে, অনেক কোম্পানি চাকরির বীমা পলিসি (Job Insurance Policy) বিক্রি করে। এই ধরণের বিমাগুলি গ্রাহক এবং তাঁর পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা (Financial Help) প্রদান করে। যদি কোনও কারণে আপনি চাকরি হারান, তবে এই বিমাগুলি আপনার জীবনে বর হিসেবে উপস্থাপিত হবে। যদি আপনি চাকরি হারান, তবে বিমার সাহায্যে আপনি সহজেই সংসার খরচের প্রয়োজনীয় টাকা ও ইএমআই মেটাতে পারবেন।

হোম লোন-সহ বড় ব্যক্তিগত ঋণের EMI থেকে ত্রাণ পাবেন

যদিও স্বতন্ত্র চাকরি বিমা পরিকল্পনা (Standalone Job Insurance Plan) এখনও ভারতে চালু হয়নি, তবুও আপনি এর রাইডার বেনিফিটগুলির (Rider Benefit) সুবিধা নিতে পারেন। যেমন বিমাকারীরা তাঁদের পলিসিতে চাকরির কভার যোগ করতে পারেন। কোনও গুরুতর অসুস্থতা বা দুর্ঘটনার কারণে চাকরি হারানোর ক্ষেত্রে এই কভারটি পাওয়া যায়। কিছু সংস্থা বড় অঙ্কের ব্যাক্তিগত ঋণের (Personal Loan) ক্ষেত্রে কভারেজ প্রদান করে থাকে। চাকরি হারানোর ক্ষেত্রে, এই নীতিগুলি কিছু সময়ের জন্য হোম লোনের মতো বড় ঋণের জন্য EMI প্রদানের টেনশন থেকে স্বস্তি দেয়। এই ধরণের বিমার কভারেজের মাসগুলিতে আপনাকে EMI প্রদানের বিষয়ে চিন্তা করতে হবে না। যা আপনাকে আয়ের আরেকটি উৎস তৈরি করার জন্য যথেষ্ট সময় দেবে। ফলে আপনি নিশ্চিন্তমনে নতুন চাকরি খুঁজতে পারবেন।

তবে এই ক্ষেত্রগুলিতে কোনও সুবিধা পাওয়া যায় না

প্রথমত এই মুহূর্তে এই ধরণের সুবিধা সবার জন্য উপলব্ধ নয়। শুধুমাত্র নথিভুক্ত (Registered) কোম্পানির কর্মীরাই এই সুবিধা নিতে পারেন। আপনার কাজ যদি চুক্তিভিত্তিক বা অস্থায়ী হয় তবে আপনি এই সুবিধা নিতে পারবেন না। যদি পলিসির অপেক্ষার সময় চাকরি চলে যায়, তাহলে এই ক্ষেত্রেও কভারেজ পাওয়া যায় না। এগুলি ছাড়াও, খারাপ কাজ বা জালিয়াতির কারণে বরখাস্ত হওয়ার ক্ষেত্রে, প্রবেশনকালীন সময়ে অপসারণ বা স্বেচ্ছায় অবসর নেওয়ার ক্ষেত্রেও এই ধরণের বিমায় কভারেজ পাওয়া যাবে না।

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

১০ বার ডিভোর্সের জন্যে মিনতি! কেন রাজেশ-ডিম্পলের আইনত বিচ্ছেদ হয়নি জানেন?

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

স্কুলে যাওয়ার নামে বেড়াতে গিয়ে ‘পাচারকারী’র খপ্পরে ৩ কিশোরী, চাঞ্চল্য বেলডাঙায়

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক