ফের মধ্যবিত্তের পকেটে কোপ, সরষের তেলের দাম বাড়ল ৩০ টাকা!

পাইকারি বাজারে দাম বাড়লেও এখনও কিছুদিন খোলা বাজারে পুরোনো দামেই সরষের তেল কিনতে পারবেন সাধারণ মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধি: তৈলবীজের কম উৎপাদণের কারণে ফের রান্নায় ব্যবহৃত সরষের তেলের দাম বাড়ল। সূত্রের খবর, দেশের বৃহৎ পাইকারি বাজার বা মাণ্ডিতে সরষের তেলের দাম বেড়েছে কুইন্টাল প্রতি ১৫০ টাকা। ফলে সরষের তেলের দাম টিন প্রতি বৃদ্ধি পেয়েছে ৩০ টাকা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, বিভিন্ন মাণ্ডি ও তেল মিলে তৈলবীজের অপ্রতুলতার কারণেই এই দাম বাাড়ছে। ওই প্রতিবেদন অনুযায়ী, সরিষা বীজের দাম গত সপ্তাহে কুইন্টাল প্রতি ছিল ৮,২৪৫-৮,২৭৫ টাকা। কিন্তু সম্প্রতি তা প্রায় ৫০ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৮,২৯৫-৮,৩২৫ টাকা। এর জেরে সরষের তেলের দাম কুইন্টাল প্রতি বৃদ্ধি পেল ২২৫ টাকা। এক টিন তেলের দাম ছিল ২,৫২০ থেকে ২,৬৪৫ টাকা, তা বেড়ে দাঁড়িয়েছে ২,৭০০ থেকে ২,৮১৫ টাকা। যদিও পাইকারি বাজারে দাম বাড়লেও এখনও কিছুদিন খোলা বাজারে পুরোনো দামেই সরষের তেল কিনতে পারবেন সাধারণ মানুষ।

গত দু’বছরে করোনা অতিমারীর মধ্যে ভোজ্য তেলের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। ২০২০ সালে লকডাউন শুরু হওয়াার আগে ভোজ্য তেলের দাম ছিল কেজি প্রতি ৯৫ টাকা মতো। কিন্তু বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২১০ টাকা প্রতি কেজি। সম্প্রতি ভোজ্য তেলের দাম কমিয়েছে একাধিক নামী কোম্পানি। Adani Wilmar, Ruchi Soya-সহ একাধিক কোম্পানি ভোজ্যে তেলে দাম কমিয়েছে। দাবি, ১০-১৫ শতাংশ দাম কমেছে। তবুও সরষের তেল বা সাদা তেলের দাম সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে। এই পরিস্থিতিতে খোলা বাজারে ফের সরষের তেলের দাম বাড়ার পরিস্থিতি তৈরি হওয়ায় সাধারণ মধ্যবিত্তের পকেটে টান পড়তে চলেছে।

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক