কৃষকদের ফসল বাঁচাতে হাজির ‘কিষাণ ড্রোন’! কীভাবে কাজ করে?

কৃষি ভারতের সবচেয়ে বড় ভিত্তি। ভারতের মানুষের চাহিদা ও বিদেশে রফতানির জন্য কৃষিকাজ গুরুত্বপূর্ণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কৃষি ভারতের সবচেয়ে বড় ভিত্তি। ভারতের মানুষের চাহিদা ও বিদেশে রফতানির জন্য কৃষিকাজ গুরুত্বপূর্ণ। কিন্তু অতি কষ্টে জমিতে ফসল ফলিয়ে কীট পতঙ্গের থাবায় নষ্ট হয় ফসল। এছাড়াও পাল্লা দিয়ে রয়েছে আবহাওয়ার খাম খেয়ালিপনা। প্রাকৃতিক দুর্যোগকে রুখতে না পারলেও কীট পতঙ্গের হাত থেকে কৃষকদের ফসল বাঁচাতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। পূর্ব ঘোষণা মতই শুক্রবার দেশজুড়ে চালু হয়েছে ‘কিষাণ ড্রোন’ পরিষেবা। যার উদ্বোধন করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কিন্তু কী সেই প্রযুক্তি?

জানা গিয়েছে, এই ‘কিষাণ ড্রোন’, কৃষকদের প্রযুক্তিগত দিক দিয়ে নানা ভাবে সাহায্য করবে। কীভাবে ফসল বাঁচানো যায়, কোন পদ্ধতিতে চাষ করলে ফসলের ভালো ফলন হবে তাও নিশ্চিত করবে এই ‘কিষাণ ড্রোন’। কিষাণ ড্রোন পরিষেবার ফলে জমিতে সার দেওয়া, কীবটনাশক প্রয়োগের ক্ষেত্রে সুবিধা পাবেন কৃষকরা। তাছাড়া জমির কোথায় ফসলের কেমন অবস্থা, তাও সহজে নজর রাখতে পারবেন কৃষকরা। চলতি বছরের বাজেটে এর জন্য বিশেষ আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই বরাদ্দেই রয়েছে এই ড্রোন প্রযুক্তি। যা সরকারি বা বেসরকারি ভাবে সাহায্য করা হবে কৃষকদের। শুক্রবার ভারতের বিভিন্ন শহরে ১০০টি কিষাণ ড্রোন পরিষেবা চালু করেছেন প্রধানমন্ত্রী। ভারত জুড়ে ক্ষেতে কীটনাশক স্প্রে করার জন্য এই কিষাণ ড্রোন ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।

 

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

মুম্বইকে ১৪৭ রানে বেঁধে রাখলেন অজিঙ্কা রাহানেরা

ঘুসুড়ির জে. এন. মুখার্জী রোডের বেহাল দশা, নতুন সরকারের দিকে তাকিয়ে এলাকাবাসী

অন্যের প্রেমিকাকে সঙ্গে নিয়ে নিক্কো পার্কে মজা করতে গিয়ে নিউমার্কেটে প্রতিবেশীর হাতে খুন যুবক

অশোকনগরে সাড়ে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় ২০ বছরের কারাদণ্ড ঘোষণা

দত্তপুকুরের পঞ্চায়েত উপপ্রধান মান্তু সাহা গ্রেফতার

বিধাননগরের তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দার তোলাবাজির অভিযোগে গ্রেফতার

লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, তৃণমূল নেতার বাড়ির সামনে গায়ে আগুন মহিলার

‘অনুপ্রবেশকারীদের সরাসরি BSF-এর হাতে তুলে দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

মেলানির জন্য ‘মেলোডি’ উপহার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রী মোদি

‘প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসব,’ বাগডোগরা বিমানবন্দরে পা রেখেই ঘোষণা শুভেন্দুর

মালতিপুরের তৃণমূল বিধায়কের মেয়ের স্কুলে ১৬ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বাকি, বিচ্ছিন্ন করা হল সংযোগ

‘তৃণমূল জমানায় মাদ্রাসায় নিয়োগে বৈধরা সুযোগ পায়নি,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

আগামী ২’ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায় প্রবল দুর্যোগ, সতর্কতা জারি