আদানিকাণ্ডে LIC থেকে মুখ ফেরাচ্ছে মধ্যবিত্ত, ৭ হাজার কোটির ক্ষতি

আদানিকাণ্ডে LIC থেকে ভরসা হারাচ্ছেন দেশের মধ্যবিত্ত জনতা। তাই গতবছরের তুলনায় এবছর ৭ হাজার কোটি টাকা কম আদায় হয়েছে LIC'র।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদানিকাণ্ডে(Adani Issue) LIC’র হাজার হাজার কোটি টাকার ক্ষতি নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে আগেই। এবার সামনে এল আরও বড় বিষয়। দেশের মধ্যবিত্ত সম্প্রদায়(Middle Class People) যারা দীর্ঘ ৭০ বছর ধরে এই সংস্থায় বিনিয়োগ করেছেন, সঞ্চয় করেছেন, ভরসা রেখেছেন তাঁরাই কিনা মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন এই সংস্থা থেকে! কার্যত এই তথ্যটাই বুঝিয়ে দিয়েছে আদানিকাণ্ড দেশের মধ্যবিত্ত সমাজকে ঠিক কতটা ধাক্কা দিয়েছে। যদিও গেরুয়া শিবির ও আদানি অনুগতরা এই তথ্য মানতে চাইছেন না। তাঁদের দাবি, দেশের অর্থব্যবস্থা ও করব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে নরেন্দ্র মোদির জমানায়। তাই মানুষ আরও ভাল ফল পেতে LIC থেকে মুখ ফিরিয়ে বেশি মুনাফা কামাবার জন্য শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাইছেন। তাই তাঁরা LIC’র বিমায় বিনিয়োগ কররার ক্ষেত্রে আগ্রহ হারিয়েছেন।

আরও পড়ুন SSC’র সুপারিশপত্র ছাড়াই Group-C’র চাকরি ৫৭জনের

প্রতি বছর ফেব্রুয়ারি ও মার্চ মাসেই সাধারণত LIC’র সর্বাধিক প্রিমিয়াম(Premium) আদায় হয়। কারণ, একটি অর্থবর্ষের শেষ এই দুই মাসে করদাতাদের ওপর বোঝা চাপে সবচেয়ে বেশি। তার থেকে সুরাহা পাওয়ার জন্যই মধ্যবিত্ত তড়িঘড়ি বিনিয়োগ করে LIC-তে। 80CC ধারায় দেড় লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেতে হলে যে যে খাতে বিনিয়োগ করতে হয়, LIC তার মধ্যে অন্যতম এবং সবচেয়ে জনপ্রিয়ও বটে। ফলে এই সময় নতুন পলিসি বিক্রি বাড়ে উল্লেখযোগ্যভাবে। আর ফেব্রুয়ারি মাসেই সবথেকে বেশি নতুন পলিসির প্রিমিয়াম জমা হয়। কিন্তু এই বছর সেই প্রিমিয়াম আদায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে LIC বড়সড় বাজার হারিয়ে বসে আছে। গতবছর ফেব্রুয়ারি মাসে LIC প্রিমিয়াম বাবদ আদায় করেছিল প্রায় ১৮ হাজার কোটি টাকা। কিন্তু এই বছর সেই ফেব্রুয়ারি মাসে LIC প্রিমিয়াম বাবদ ঘরে তুলতে পেরেছে ১১ হাজার ৮৭৯ কোটি টাকা। অর্থাৎ ৭ হাজার কোটি টাকা কম। কিন্তু কী এমন হল যে LIC থেকে মুখ ফেরাতে শুরু করে দিল মধ্যবিত্ত জনতা!

আরও পড়ুন Group-C’র 842 জনের চাকরি বাতিল করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বিশেষজ্ঞদের ধারনা, আদানিকাণ্ডের জেরেই এই ঘটনা ঘটেছে। মধ্যবিত্ত সম্প্রদায় বুঝতে পেরেছেন তাঁদের সঞ্চয়ের টাকা নিয়ে কার্যত লুঠের খেলা শুরু হয়েছে আদানি ও LIC-কে সামনে রেখে। যে LIC মধ্যবিত্তের ভবিষ্যতের ভরসা ছিল, নিরাপদ বিনিয়োগ ও সঞ্চয়ের ঠিকানা ছিল সেটাই আদানিকাণ্ডে বড়সড় ধাক্কা খেয়েছে। বিশ্বাসে আঘাত নেমে এসেছে। এতে গেরুয়া শিবির বা মোদি সরকারের(Modi Government) হয়তো কোনও ক্ষতি হবে না, কিন্তু দেশের বিমা বাজারের ওপর বড়সড় প্রভাব পড়বে। কেননা দেশের বিমা বাজারের ৮০ শতাংশই LIC’র দখলে। সেই LIC ধাক্কা খেলে তার ধাক্কা দেশের অর্থনীতির ওপরেও পড়বে।

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

সৌরভের দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

গাঁজার নেশা করে বচসা, বন্ধুর বুকে ছুরির কোপ! গ্রেফতার যুবক

শাড়ি ছেড়ে জিন্স-টিশার্টে দীপিকা, পশ্চিমী পোশাকে পর্দার ‘সীতা’কে দেখে অবাক নেটমহল

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

তৃণমূল ছেড়েও রক্ষা নেই, গ্রেফতারির মুখে মানস!

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের