৩০ বছর বাদে রাশিয়াকে ‘গুড বাই’ জানাল ম্যাকডোনাল্ডস

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সোমবার জানিয়ে দেওয়া হল, রাশিয়া থেকে ব্যবসা পুরোপুরি গুটিয়ে নেওয়া হচ্ছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রুশ-ইউক্রেন যুদ্ধের জেরে দুই দেশে ব্যবসা কার্যত লাটে উঠেছিল বিশ্বের বৃহত্তম বার্গার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ডসের। দু’মাসে এক হাজার কোটি টাকা লোকসানের মুখে পড়তে হয়েছিল। শেষ পর্যন্ত নিজেদের পুরনো অবস্থান থেকে ডিগবাজি খেয়ে বিশ্বের নামী বার্গার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সোমবার জানিয়ে দেওয়া হল, রাশিয়া থেকে ব্যবসা পুরোপুরি গুটিয়ে নেওয়া হচ্ছে। সেই সঙ্গে ভ্লাদিমির পুতিনের দেশের সঙ্গে ৩০ বছরের সম্পর্কে ইতি টানছে। দেশটিতে থাকা ব্যবসা বিক্রি করার জন্য রাশিয়ার কোনও সংস্থাকে খোঁজা হচ্ছে।

তিন দশক আগে ব্যবসার জন্য রাশিয়ায় পা রেখেছিল শিকাগোর বিখ্যাত বার্গার প্রস্তুতকারক সংস্থা ম্যাকডোনাল্ডস। দেশটিতে আটশোর বেশি আউটলেট খুলেছিল। ওই আউটলেটের ৮৪ শতাংশের মালিকানা ছিল সংস্থার হাতে। বাকি ১৬ শতাংশ ফ্র্যাঞ্চাইজিদের হাতে। ভ্লাদিমির পুতিনের দেশ থেকে ভালই আয় হচ্ছিল।  কার্যত খাজাঞ্চিখানা উপচে পড়েছিল। কিন্তু রুশ আর ইউক্রেন যুদ্ধ সব কিছু এক লহমায় বদলে দিয়েছে।  

যুদ্ধ শুরুর সময়ে ম্যাকডোনাল্ডসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, যতদিন না যুদ্ধ থামছে ততদিন রাশিয়ায় থাকা আউটলেট বন্ধ হলেও কর্মরতদের বেতন দিয়ে যাবে। কিন্তু পরিস্থিতি যা তাতে আদৌ কবে যুদ্ধ থামবে তার কোনও নিশ্চয়তা নেই। তাই বন্ধ থাকা দোকানের আধিকারিক-কর্মচারিদের বসিয়ে মাইনে দিতে চাইছেন না ম্যাকডোনাল্ডসের শীর্ষ কর্তারা। তাই রাশিয়া থেকে পাকাপাকি ব্যবসা গোটানোর সিদ্ধান্ত নিয়েছেন। রাশিয়া থেকে ব্যবসা গোটালে বার্ষিক লাভের ১০ শতাংশ কমে যাবে। তবুও  ১০ ভাগই কমে যাবে। কিন্তু লাভের অঙ্ক কমলেও রাশিয়ায় আর ব্যবসা চালাতে চাইছেন না তাঁরা।

৭২ বছরের ইতিহাসে প্রথম দিল্লির বাইরে বসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণের আসর, কোথায়?

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল