7000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা সহ বাজারে নয়া ফোন আনল Motorola

Share:

নিজস্ব প্রতিনিধি :  স্মার্টফোন ছাড়া এখন জীবন অচল। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত স্মার্টফোনই হয়েছে সঙ্গী। নিত্যদিনের কাজেও অতি প্রয়োজনীয় হয়ে উঠেছে এটি। প্রতি মুহূর্তে ফোনের নিত্য নতুন ফিচার সামনে আসছে। আবার একাধিক সংস্থা ফোনের ওপর বিশেষ ছাড়ও দিচ্ছে। রেডমি, রিয়েলমি, ভিভো সহ নামিদামি সংস্থাকে পিছনে ফেলে বাজারে নিজের জায়গা করে নিচ্ছে Motorola। বুধবার ভারতে Motorola নতুন ফোন আনছে। এটি Moto G67 Power 5G।

বাজারে নিয়ে আসার আগেই সংস্থা Moto G67 Power 5G  ফোনের একাধিক স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে জানিয়েছে। এই ফোনটিতে সোনি সেন্সর সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। পাশাপাশি এই ফোনে মিলিট্রি গ্রেড ডিউরিবিলিটি সহ ৭ হাজার মেগাহার্জ ব্যাটারিও থাকবে। জানা গিয়েছে, ভারতে ৫ নভেম্বর এটি আসতে চলেছে বাজারে। তবে এই ফোনের দাম এখনও উদ্ধার হয়নি। তবে ফোনটি ফ্লিপকার্টে বিক্রি হবে বলে জানা গিয়েছে। ফোনটি তিনটি রঙের পাওয়া যাবে। ব্লু, গ্রিন এবং পার্পল – যদিও এই রঙের ভেরিয়েন্টগুলির নাম এখনও প্রকাশ করা হয়নি।

জানা যাচ্ছে, এই ফোনে থাকবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। এটি ১২০ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে থাকবে গরিলা গ্লাস। MIL-810H মিলিটারি-গ্রেড সুরক্ষা এবং IP64 রেটিং থাকবে। ডিজাইনে থাকবে ভেগান লেদার ফিনিশ। Snapdragon 7s Gen 2 চিপসেট প্রসেসর থাকবে। 8GB RAM এবং 128GB স্টোরেজ থাকবে। এটি 24GB পর্যন্ত ভার্চুয়াল RAM সাপোর্ট করবে। এই ফোনে ডুয়াল স্টেরিও স্পিকার এবং Dolby Atmos সাপোর্ট থাকবে। ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম থাকবে। প্রাথমিক ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সল Sony LYT-600 সেন্সর। সেলফি এবং ভিডিও কলের জন্য ৩২ মেগাপিক্সল ফ্রন্ট ক্যামেরা থাকবে।

 

‘অনশন ভাঙুন’, সোনম ওয়াংচুককে কাতর আর্জি সলমানের

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের