ল্যান্ডস্যাট ৯ থেকে বিশ্বের সবচেয়ে দুর্গম দ্বীপের ছবি লেন্সবন্দি করল নাসা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে দুর্গম অধ্যুষিত দ্বীপ ‘ত্রিস্তান দা কুনহা’ এর অসাধারণ ছবি তুলেছে নাসা। সামাজিক মাধ্যমে এই ফটোগুলি দিতেই আগ্রহের আর শেষ নেই দর্শকদের। এই ছবিগুলো  ল্যান্ডস্যাট ৯ থেকে তোলা হয়েছে, যা ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।

সামাজিক মাধ্যমে দেওয়া এই ফটোতে দেখা যাচ্ছে দূরবর্তী প্রত্যন্ত দ্বীপের অসাধারণ দৃশ্য। প্রথম ছবিতে দেখা যাচ্ছে তিনটি দ্বীপ। এই দ্বীপগুলো দেখতে ত্রিভুজ আকারের এবং নীল সমুদ্র দিয়ে ঘেরা রয়েছে। এই দ্বীপগুলো হল ঘন সবুজ। ডান দিকের একেবারে কোণার দিকে রয়েছে সবচেয়ে বড় দ্বীপটি। সেখানে পাহাড়ের চুড়ার উপরে বরফ দেখা যাচ্ছে।

পরের ছবিতে ‘ত্রিস্তান দা কুনহা’র ক্লোজ-আপ শট নিয়েছে নাসা। দ্বীপের একটি এলাকাকে ‘কুইন মেরি’স পিক’ হিসাবে দেখানো হয়েছে। দ্বীপটি বেশিরভাগই বৃত্তাকার। পাহাড়ে চূড়ায় সাদা বরফ জমে রয়েছে। তবে চূড়ার নীচে হালকা সবুজ রং এবং নিচে পৌঁছনোর সঙ্গে সঙ্গে আরও ঘন সবুজ হয়ে গিয়েছে।  দ্বীপটিকে ঘিরে রেখেছে ঘন নীল মহাসাগর।  

শুধু তাই নয়, ফটোগুলির পাশাপাশি, নাসা ত্রিস্তান দা কুনহার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্যও জানিয়েছে। ইউএস স্পেস এজেন্সি জানিয়েছে যে, দ্বীপটি দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার দক্ষিণ প্রান্তের মধ্যে প্রায় অর্ধেক পথে অবস্থিত। নাসা জানিয়েছে, ত্রিস্তান দা কুনহা হল বিশ্বের সবচেয়ে প্রত্যন্ত জনবসতিপূর্ণ দ্বীপ। শুধু তাই নয়, এটি এমন একটি জায়গা যেখানে সামুদ্রিক পাখির সংখ্যা মানুষের চেয়ে বেশি। নাসা জানিয়েছে, এই দ্বীপের উপকূলবর্তী বেশ কয়েকটি এলাকায় কেল্প ফরেস্টের (সবুজ) চিহ্ন দেখা যায়। 

কেল্প ফরেস্ট মানে হল জলের নিচে বন।যা কেল্প বন নামে পরিচিত। এগুলো একমাত্র গভীর জলের নিচেই দেখা যায়। এটি হল জলের নিচের ইকোসিস্টেম। যদিও এগুলি দেখতে অনেকটা উদ্ভিদের মতো, তবে কেল্পগুলি আসলে বড় শেওলা (শৈবাল) বলা যেতে পারে। সামুদ্রিক বিভিন্ন প্রজাতি এই কেল্প বনের মধ্যে বাস করে।

উল্লেখ্য, পৃথিবীর সবচেয়ে দূরবর্তী জনবসতিপূর্ণ দ্বীপ হল ‘ত্রিস্তান দা কুনহা’। জীববৈচিত্রের ভান্ডার রয়েছে এখানে। প্রকৃতির সৌন্দর্য্যে ভরপুর এই দ্বীপটি। আটলান্টিকের বুকে এরকম বিচ্ছিন্ন দ্বীপে মানুষও বাস করে। এখানকার মৎস্য সম্পদ বেশ সমৃদ্ধশালী। তবে এখানকার আশ্চর্যকর জিনিস হল পায়ে হেঁটে পুরো দ্বীপ ভ্রমণ করা যায়।

‘পেড্ডি’তে জাহ্নবীর উন্মুক্ত শরীর প্রদর্শন, বিতর্কে কী প্রতিক্রিয়া দক্ষিণী নায়িকা নিত্যার?

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে হুমকি, গ্রেফতার যুবক

ক্রিকেট খেলায় পারদর্শী, নাচেও তুখোড়, আর কী কী গুণ আছে রাম চরণের দেহরক্ষী কেভিনের?

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে

নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, SDO অফিসে তলব