Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভারতেও পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করে দিল Netflix

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ফেলো কড়ি মাখো তেল। ভারতেও পাসওয়ার্ড শেয়াতরিং বন্ধ করে দিল ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এবার থেকে আর ইচ্ছেখুশিমতো একাধিক পরিচিতকে পাসওয়ার্ড শেয়ার করে ওটিটি প্ল্যাটফর্মে  সিনেমা-ওয়েব সিরিজ দেখার সুযোগ করে দেওয়া যাবে না। মূলত গ্রাহক সংখ্যা বাড়াতেই এবং ভাঁড়ার ভরাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নেটফ্লিক্সের এক আধিকারিক জানিয়েছেন।

কী জানানো হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম সংস্থাটির পক্ষ থেকে? জানানো হয়েছে, ‘যিনি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নেবেন অর্থা‍ৎ গ্রাহক হবেন তার পরিবারের সদস্যরাই শুধু ওটিটি প্ল্যাটফর্মটি দেখতে পারবেন। গ্রাহক যদি বাড়ির বাইরেও থাকেন তা হলেও এই সুবিধা পাবেন। একটি অ্যাকাউন্টে একটি ডিভাইস দিয়ে লগ ইন করা যাবে।’ পাসওয়ার্ড শেয়ারিং রুখতে একটি নতুন ফিচারও যুক্ত করা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মটিতে। ট্রান্সফার প্রোফাইল এবং ম্যানেজ অ্যাকসেস অ্যান্ড ডিভাইসেস নাম দেওয়া হচ্ছে ওই ফিচারের। যে সমস্ত গ্রাহক পাসওয়ার্ড শেয়ার করে থাকেন, তাদেরকে ইমেল পাঠিয়ে এ বিষয়ে সতর্ক করে দেওয়া হবে।

উল্লেখ্য, আয় বাড়াতে চলতি বছরের মে মাসেই মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স-সহ ১০০টির বেশি দেশে পাসওয়ার্ড শেয়ারিং নিষিদ্ধ করেছিল নেটফ্লিক্স। সংস্থার মূল আয়ের ৮০ শতাংশ রাজস্বই আসে ওই দেশগুলি থেকে। আর এবার ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশে পাসওয়ার্ড শেয়ারিং বন্ধের পথে হাঁটল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মটি।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর