পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করতেই চড়চড়িয়ে বাড়ল নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা

Share:

নিজস্ব প্রতিনিধি: একজন অ্যাকাউন্ট খুলে পরিচিতদের মধ্যে লগ ইন পাসওয়ার্ড শেয়ার করে ব্যবসার দফারফা  করে দিচ্ছিলেন। যার ফলে চরম আর্থিক সর্বনাশের মুখে পড়তে হয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সকে। ব্যবসা বাঁচাতে শেষ পর্যন্ত পাসওয়ার্ড শেয়ারিং বন্ধের রাস্তায় হেঁটেছিলেন সংস্থার শীর্ষ আধিকারিকরা। আর সেই দাওয়াই অব্যর্থ হয়েছে। পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ হওয়ায় চড়চড়িয়ে বেড়েছে নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা। সংস্থার সহকারী সিইও গ্রেগ পিটার্সের কথায়, ‘আমরা ব্যবসাকে ফের মূলপথে ফিরিয়ে আনতে পেরেছি। পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ হওয়ায় অনেকেই পয়সা দিয়ে নেটফ্লিক্সের গ্রাহক হচ্ছেন।’ 

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের প্রথম ছয় মাসে প্রচুর পরিমাণ গ্রাহক হারিয়েছিল নেটফ্লিক্স। ফলে মুনাফাতে ঘাটতি হয়েছিল। বেওসা বাড়াতে আমেরিকা, ব্রিটেন-সহ বিশ্বের ১২টি দেশে যেখানে বিজ্ঞাপন ভিত্তিক কনটেন্ট দেখানো হয় সেখানে গত বছর পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করে দিয়েছিল ওটিটি প্ল্যাটফর্মটি। আর তার পরেই ওই ১২ দেশে বেড়েছে গ্রাহক সংখ্যা। গত বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়তি এক কোটি ৩১ লক্ষ গ্রাহক যুক্ত হয়েছে নেটফ্লিক্সের সঙ্গে।

পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করে দেওয়ার পরে ওটিটি প্ল্যাটফর্মটির আয়ও বেড়েছে। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে সংস্থার ব্যবসা বেড়েছে ৬ শতাংশের মতো। সদ্য শেষ হওয়া বছরে নেটফ্লিক্সের ব্যবসার পরিমাণ ছিল ৩৩.৭ বিলিয়ন ডলার। গত সোমবারই ওটিটি প্ল্যাটফর্মটিতে প্রদর্শিত ১৮টি ছবি ও ওয়েব সিরিজ অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। আর ওই খবরেই চাঙ্গা হয়েছেন সংস্থার বিনিয়োগকারীরা। মঙ্গলবার কয়েক ঘন্টার মধ্যে্যি নেটফ্লিক্সের শেয়ারদর ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের