এই মুহূর্তে

নতুন বছরে 5G পরিষেবা! দেখে নিন কোন কোন শহরে…

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের শুরুতেই শুরু হতে চলেছে ফিফথ জেনারেশন অথবা 5G মোবাইল পরিষেবা। দেশের বেশ কয়েকটি শহরে প্রথমবার চালু হতে চলেছে এই পরিষেবা। দেশের বৃহত্তম টেলিকম সংস্থাগুলি যেমন ভারতী এয়ারটেল, রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া ইতিমধ্যেই ৫জি পরিষেবার মহড়া দিয়েছে। এবার তাঁরা পুরোপুরি প্রস্তুত। ভারতের সোমবার টেলিকমিউনিকেশন মন্ত্রক (DoT) জানিয়ে দিয়েছে, দেশের বেশ কয়েকটি মেট্রো ও বড় শহরগুলিতে প্রথম 5G পরিষেবা চালু হবে। এরমধ্যে আমাদের তিলোত্তমাও রয়েছে।

বিভিন্ন বেসরকারি টেলিকম সংস্থার পাশাপাশি কেন্দ্রীয় সরকারও এই ৫জি পরিষেবার প্রসারে তৎপর। 5G technology কীভাবে আরও উন্নত করা যায় তা নিয়ে চলছে নিরন্তর গবেষণা। টেলিকম বিশেষজ্ঞরা জানিয়েছেন, 5G পরিষেবা চালু হলে মোবাইলের স্পিড ও ক্যাপিসিটি অনেকটাই বেড়ে যাবে। পাশাপাশি একাধিক ডিভাইসকে এই পরিষেবার সঙ্গে সহজেই যোগ করা যাবে। এটা আসলে একেবারে লেটেস্ট লংটার্ম ইভোলিউশন মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক। কেন্দ্রীয় সরকারের একটি সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, গুরুগ্রাম, বেঙ্গালুরু, কলকাতা, মুম্বই, চন্ডীগড়, দিল্লি, জামনগর, লখনউ, পুনে আর গান্ধীনগরে প্রথম পর্যায়ে মিলবে এই পরিষেবা মিলবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাইবার প্রতারণা ঠেকাতে প্ল্যাটফর্মগুলোতে নতুন ফিচার আনছে মেটা

সপ্তাহান্তে স্বস্তি! কলকাতায় রুপোর দামে ৫ হাজার টাকা পতন, সোনার দাম কত?

মেঠো রাস্তায় পথ চলতে অসুবিধা? তবে এই বাইক আপনার জন্যই  

ইরান যুদ্ধের জের, এবার বিমান ভাড়ায় জ্বালানি সারচার্জ চালু ইন্ডিগোর

আপনার সিলিন্ডারে আর কতটা গ্যাস আছে বুঝে নিন এই ৩ সহজ কৌশলে

যুদ্ধের আবহে স্বস্তি! একধাক্কায় ৮ হাজার টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ