প্রস্তুত হোন, ভ্যান গঘ-এর আঁকা Starry Night ডিজাইনে নিয়ে আসছে নতুন স্মার্টফোন!

Share:

নিজস্ব প্রতিনিধি: শিগগিরই বাজারে আসছে Nubia Z70 Ultra।  আর এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন ইতিমধ্যেই প্রযুক্তি এবং ডিজাইন প্রেমীদের মধ্যে শোরগোল ফেলেছে। বিখ্যাত ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ-এর মাস্টারপিস Starry Night-এর অনুপ্রাণিত হয়ে এই ডিভাইসের ডিজাইন করা হয়েছে। ।

  • Starry Night ডিজাইনের জাদু

আগামী ২১ নভেম্বর চিনে প্রথম আত্মপ্রকাশ করছে নয়া ফোন। Nubia Z70 Ultra-এর টিজারে প্রকাশিত হয়েছে তিনটি আকর্ষণীয় রঙ— Black Seal, Amber, এবং Starry Night। এর মধ্যে Starry Night ডিজাইনটি আগের Z60 Ultra Leading Edition-এর মতো, যা ক্রেতাদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে।

ফোনটির পেছনে রয়েছে একটি বড় বৃত্তাকার ক্যামেরা মডিউল, প্রধান সেন্সরের জন্য। এছাড়াও রয়েছে ছোট মডিউল টেলিফটো শুটারের জন্য, Ultra Wide Angle Lens এবং LED Flash।

  • অত্যাধুনিক ক্যামেরা ফিচার

এই স্মার্টফোনে থাকবে 100X Digital Zoom সাপোর্ট এবং 35mm প্রধান ক্যামেরা সেন্সর। এর অ্যাডজাস্টেবল Physical Aperture প্রযুক্তি ছবির মানকে করবে আরও উন্নত।

  • শক্তিশালী পারফরম্যান্স

Nubia Z70 Ultra-তে থাকছে Snapdragon 8 Elite প্রসেসর, 16 GB RAM এবং Android 15। এছাড়াও, এতে একটি 6.85 ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে, যা 144 Hz রিফ্রেশ রেট, 2000 Nits পিক ব্রাইটনেস, এবং Under Display Camera সাপোর্ট করবে।

  • জল ও ধুলোর প্রতিরোধ ক্ষমতা

IP68/IP69 রেটিংযুক্ত এই ফোনটি জল ও ধুলোর বিরুদ্ধে সুরক্ষিত। AI Transparency Algorithm 7.0 এবং Independent Pixel Driver-এর মাধ্যমে উন্নত ফিচার যুক্ত থাকায় ছবির গুণমান আরও ভাল হবে।

  • কেন কিনবেন Nubia Z70 Ultra?

Nubia Z70 Ultra তার Starry Night ডিজাইন, শক্তিশালী ক্যামেরা, এবং উন্নত পারফরম্যান্সের জন্য প্রযুক্তিপ্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষে থাকবে। ডিজাইনের দিক থেকে ভ্যান গঘ-এর শিল্পকর্মকে নতুন করে জীবন্ত করার এই প্রয়াস নিঃসন্দেহে বাজারে একটি বিশেষ চমক আনবে।

১০৭ দিন ধরে রাজযোগ! শনির কৃপায় ভাগ্য ফিরছে ৫ রাশির জাতকদের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

বেকারদের জন্য বিরাট সুখবর, ৩০,০০০ শূন্যপদে গ্রুপ-ডি নিয়োগ, কোথায়?

চন্দ্রদোষ থেকে মুক্তি পেতে চান? কোজাগরী পূর্ণিমায় চুপিসাড়ে সেরে নিন ৫ কাজ

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

বিকেলের আড্ডা জমাতে বানিয়ে নিন ক্যাফে স্টাইলে ব্রাউন সুগার আইসড কফি, রইল সহজ রেসিপি

‘পুরভোটে লড়ছেন না, মমতা তৃণমূলেও ফিরছেন না’, সাফ জানালেন ফিরহাদ হাকিম

‘গৃহবন্দি’ রাখার শর্ত খারিজ তারেক সরকারের, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা অনিশ্চিত

বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু