পুজোর মুখেই রেকর্ড বাড়ল পেট্রল-ডিজেলের দাম

বৃহস্পতিবারের পর শুক্রবারও বাড়ল পেট্রল-ডিজেলের দাম। বাঙালির সবচেয়ে বড় উৎসবের মুখে লাগাতার জ্বালানির দাম বাড়ায় কপালে চিন্তার ভাঁজ বাড়ছে আম জনতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবারের পর শুক্রবারও বাড়ল পেট্রল-ডিজেলের দাম। বাঙালির সবচেয়ে বড় উৎসবের মুখে লাগাতার জ্বালানির দাম বাড়ায় কপালে চিন্তার ভাঁজ বাড়ছে আম জনতার। অক্টোবরের প্রথম দিনই কলকাতা সহ দেশের সমস্ত বড় শহরেই শুক্রবার বাড়ল পেট্রল-ডিজেলের দাম। দেশজুড়েই পেট্রলের দাম ২৫ পয়সা এবং ডিজেলের দাম ৩০ পয়সা বাড়ল। গত তিন বছরে আন্তর্জাতিক বাজারে সর্বোচ্চ হয়েছে জ্বালানির দাম। আর তার জেরেই এই মূল্যবৃদ্ধি বলে দাবি তেল সংস্থাগুলির। একইসঙ্গে দেশের সমস্ত বড় শহরেই বেড়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। শুক্রবার কলকাতায় এক ধাক্কায় ৩৫ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম।

শুক্রবার কলকাতায় পেট্রলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ১০২ টাকা ৪৭ পয়সা। আর প্রতি লিটার ডিজেলের দাম ৩০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৩.২৭ টাকা। অপরদিকে দেশের রাজধানী দিল্লিতে পেট্রলের দাম হয়েছে ১০১.৮৯ টাকা আর ডিজেলের দাম ৯০.১৭ টাকা। তবে দেশের মেট্রো শহরগুলির মধ্যে মায়ানগরী মুম্বইয়ে সবচেয়ে মহার্ঘ্য জ্বালানি। শুক্রবার ওই শহরে পেট্রলের দাম বেড়ে হল ১০৭.৯৫ টাকা আর ডিজেলের দাম হয়েছে ৯৭.৮৪ টাকা। দক্ষিণের শহর চেন্নাইয়ে এদিন পেট্রল বিক্রি হচ্ছে ৯৯.৫৮ টাকায়। একমাত্র চেন্নাইতেই সেঞ্চুরির নীচে আছে পেট্রল। ডিজেলের দামও তুলনামূলক সস্তা এই শহরে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভ্যালু অ্যাডেড ট্যাক্স (VAT) এবং রাজ্যগুলির চাপানো করের জন্য জ্বালানির দামের হেরফের হয় একেকটি এলাকায়।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার