২২.৫ কোটি গ্রাহকের অ্যাকাউন্টে জমা পড়ল সুদের টাকা, আপনি কী পেয়েছেন?

প্রায় ২২.৫ কোটি গ্রাহকের অ্যাকাউন্টে সুদের টাকা জমা করে দিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ২২.৫ কোটি গ্রাহকের অ্যাকাউন্টে সুদের টাকা জমা করে দিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। সোমবার টুইটারে EPFO-র তরফে বলা হয়েছে, ‘২০২০-২১ অর্থবর্ষের জন্য ৮.৫ শতাংশ হারে ২২.৫৫ কোটি গ্রাহকের অ্যাকাউন্টে সুদের টাকা জমা দেওয়া হয়েছে। আপনার অ্যাকাউন্টেও টাকা জমা পড়েছে কিনা কীভাবে দেখবেন?

মেসেজ, মিসড কল পরিষেবা, উমাঙ্গ অ্যাপ এবং এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের নিজস্ব পোর্টালের মাধ্যমে গ্রাহকরা নিজের প্রভিডেন্ট ফান্ড ব্যালেন্স দেখতে পারবেন। তবে যে গ্রাহকদের ইপিএফ অ্যাকাউন্টে ‘কেওয়াইসি’ তথ্য আপডেট আছে, তাঁরাই এই পরিষেবার সুবিধা পাবেন।

ইপিএফওয়ের সদস্য পোর্টালে (EPFO Members Portal) রেজিস্টার করতে হবে। তারপর নিজের UAN এবং Password ব্যবহার করে লগ-ইন করুন  https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login# এই ওয়েবসাইটে। 

Umang অ্যাপ থেকে ইপিএফ স্টেটমেন্ট এবং অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন। প্রথমে Umang অ্যাপে ‘Employee Centric Services’-তে যান। ‘View Passbook’ অপশনে ক্লিক করুন। এরপর UAN টাইপ করতে হবে। তারপর আপনার নথিভুক্ত মোবাইল নম্বরে ওটিপি যাবে। সেই ওটিপি দিয়ে নিজের ইপিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন।

ইপিএফও গ্রাহকরা এসএমএসের মাধ্যমে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবেন। সেজন্য ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে মেসেজ করতে হবে। মেসেজে লিখতে হবে ‘EPFOHO নিজের UAN নম্বর ENG’। তারপর তা 7738299899 নম্বরে পাঠিয়ে দিতে হবে।

নিজের নথিভুক্ত করা মোবাইল নম্বর থেকে যদি গ্রাহক 011-22901406 নম্বরে মিসড-কল দেন, তাহলে তাঁকে ব্যালেন্স জানিয়ে দেওয়া হবে।

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?