অবিশ্বাস্য ফিচার সমৃদ্ধ ট্যাবলেট Poco Pad আসছে ভারতে! রয়েছে নতুন চমক

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রযুক্তি দুনিয়ায় ফের হইচই ফেলে দিল Poco। মোবাইল প্রস্তুতকারী ব্র্যান্ড Poco তাদের প্রথম ট্যাবলেট (Tablet) Poco Pad, ভারতে আনার ঘোষণা করেছে। আর এই ট্যাবলেটটি (Tablet) প্রাথমিক ভাবে Flipkart -এর মাধ্যমেই বিক্রি হবে। মজার ব্যাপার হল, Poco Pad আগেই মে মাসে গ্লোবাল মার্কেটে Poco F6 সিরিজের সাথে লঞ্চ হয়েছিল, কিন্তু ভারতে এখনও আসেনি।

আমরা জানতে পেরেছি যে, Poco Pad ইতিমধ্যেই BIS সার্টিফিকেশন পেয়েছে ভারতে, যার মডেল নাম্বার 24074PCD2I। এই সার্টিফিকেশন থেকে জানা যায়, ট্যাবলেটটির ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও থাকবে 16:10।

এখন আসা যাক Poco Pad-এর স্পেসিফিকেশন নিয়ে। আসলে, Poco Pad হল Redmi Pad Pro 5-এর রিব্র্যান্ডেড ভার্সন, যা এপ্রিল মাসে চীনে লঞ্চ হয়েছিল। Poco-র এই প্রথম ট্যাবলেটে রয়েছে 12.1 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যার resolution 2560 x 1600 পিক্সেল। রিফ্রেশ রেট 120 Hz এবং পিক ব্রাইটনেস 600 নিটস।

Poco Pad-এ Snapdragon 7s Gen 2 চিপসেট ব্যবহার করা হয়েছে। 8 GB পর্যন্ত RAM এবং স্টোরেজ 256 GB পর্যন্ত পাওয়া যাবে। Back ক্যামেরা 8 megapixel এবং Front ক্যামেরাও 8 megapixel।

ট্যাবলেটটিতে 10,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33 Watt ফাস্ট চার্জার দিয়ে চার্জ করা যাবে। অপারেটিং সিস্টেম (OS) হিসাবে এতে থাকছে Xiaomi Hyper OS, যা Android 14-এর উপর ভিত্তি করে তৈরি।

গ্লোবাল মার্কেটে Poco Pad-এর দাম 330 ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 27,500 টাকা। একইভাবে, ট্যাবলেটের অ্যাকসেসরিজের দাম 80 ডলার, যা প্রায় ৬,৫০০ টাকা। তবে ভারতে দাম কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন অপেক্ষা Poco Pad ভারতীয় মার্কেটে কবে লঞ্চ করে তার জন্য।

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক