শিশুদের জন্যেও এবার MIS এর সুবিধা পোস্ট অফিসে! জানুন বিস্তারিত…

একটা সময় ছিল যখন পোস্ট অফিস মানেই ভিড় দেখা যেত পক্ককেশ বৃদ্ধদের। এখন সময় বদলেছে। আয়ের সঙ্গে সঞ্চয়ের দিকে নজর দিচ্ছেন তরুণ প্রজন্ম

Share:

নিজস্ব প্রতিনিধি: একটা সময় ছিল যখন পোস্ট অফিস মানেই ভিড় দেখা যেত পক্ককেশ বৃদ্ধদের। এখন সময় বদলেছে। আয়ের সঙ্গে সঞ্চয়ের দিকে নজর দিচ্ছেন তরুণ প্রজন্ম। মধ্যবয়সীদের মধ্যেও পোস্ট অফিস বেশ জনপ্রিয় হয়েছে। তবে যারা বেশি সঞ্চয় করতে চান, তাঁরা পোস্ট অফিসের লাইনে দাঁড়িয়ে পড়ছেন। এবার আরও সুখবর দিল ইন্ডিয়া পোস্ট। পোস্ট অফিসের Monthly Interest Scheme বা MIS-এর সুবিধা পাবে শিশুরাও। অর্থাৎ শিশুদের জন্যও MIS করা যাবে।

এবার থেকে দশ কিংবা তার বেশি বয়েসী শিশুদের জন্য পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলা যাবে। আবার দশ বছরের নীচের শিশুদের জন্য অ্যাকাউন্ট হবে অভিবাবকের নামে। পোস্ট অফিস সেভিংস স্কিমের এই অ্যাকাউন্ট খোলা যাবে। আর MIS স্কিমের যে সুদ পাওয়া যাবে তার টাকা ঢুকবে এই অ্যাকাউন্টে। ফলে সেই টাকা দিয়ে বাচ্চাদের টিউশন ফি দেওয়া যাবে। পোস্ট অফিস সেভিংস স্কিমে ন্যূনতম ১০০০ টাকা থেকে বিনিয়োগ করা যায়। সর্বোচ্চ সাড়ে চার লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে। আর এই স্কিমে সুদের হারও বেশ আকর্ষণীয়, বার্ষিক ৬.৬ শতাংশ। অর্থাৎ ব্যাঙ্কের থেকে সুদের হারের পরিমাণ বেশ বেশি। এমআইএস স্কিমে যদি আপনি সাড়ে তিন লক্ষ টাকা বিনিয়োগ করেন, তবে প্রতিমাসে সুদ বাবদ পাওয়া যাবে১৯২৫ টাকা। আপনার বিনিয়োগের পরিমাণ যত বাড়বে, তত বাড়বে আপনার সুদের হারও।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ