দূরপাল্লার ট্রেনে ফিরছে রান্না করা খাবার, ঘোষণা রেল মন্ত্রকের

পরিষেবা স্বাভাবিক হলেও স্টাফ স্পেশ্যাল ট্রেন কিংবা বিশেষ দূরপাল্লার ট্রেন বলেই চলছে

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা কেড়েছিল স্বাভাবিক জীবন। ঘরবন্দি ও মানুষের সঙ্গে মানুষের দূরত্ব মানসিকের সঙ্গে শারীরিক ভাবেও হয়েছিল করোনার দাপটেই। যার জোর ধাক্কা পড়ে যাতায়াতে অর্থাৎ গণ পরিবহনে। দীর্ঘদিন থমকে ছিল রেলের চাকা। পরিষেবা স্বাভাবিক হলেও স্টাফ স্পেশ্যাল ট্রেন কিংবা বিশেষ দূরপাল্লার ট্রেন বলেই চলছে। যাতে করোনার জন্যই দীর্ঘদিন বন্ধ ছিল প্যান্ট্রির খাবার। যা আবার ফিরছে। বৃহস্পতিবার থেকেই জানা যায় করোনা নিয়ন্ত্রণে থাকায় খুব শীঘ্রই হয়ত ট্রেনে রান্নার করা খাবার গরম গরম পরিবেশন করতে পারে। আর সেই খবরেই সিলমোহর দিয়েছে রেল বোর্ড।

শুক্রবার রেলের তরফে ‘ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন’ (আইআরসিটিসি)-কে চিঠি দিয়ে ট্রেনে রান্না করা গরম খাবার পরিবেশন শুরুর নির্দেশ দিয়েছে। আর এতে খুশি সাধারণ যাত্রীরা। খুশি রেলের কর্তারাও। করোনার জন্য ট্রেনের দূরপাল্লার জার্নিও যেন একঘেয়ে হয়ে গিয়েছিল। কিন্তু সেই জার্নিতে স্বাদ ফেরাতে রান্না করা গরম খাবার পরিবেশনের সিদ্ধান্ত নিল রেল। করোনার প্রকোপ কমায় আর বিশেষ ট্রেনের তকমা থাকছে না, ফিরছে মেল ও এক্সপ্রেস ট্রেন। আর সেই সঙ্গেই ফিরছে রেলের রান্না করা খাবার। এতদিন রেডি টু ইট খাবার দেওয়া হচ্ছিল যা বজায় থাকলেও যাত্রীদের স্বাচ্ছন্দ্য মত খাবার পাওয়া যাবে ট্রেনে।

শুক্রবার রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, করোনার প্রকোপ কমতেই দেশের রেস্টুরেন্ট, হোটেলে করোনা বিধি শিথিল হতে শুরু করেছে। এ দিকে লক্ষ রেখে চলন্ত ট্রেনে রান্না করে গরম খাবার পুনরায় পরিবেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

রাতভর টানা বৃষ্টিতে আবারও ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু, সড়কপথে বিচ্ছিন্ন মিরিক

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের

উ‍ৎসবের মরশুমে বাড়িতেই ‘মুগ পুলি’ বানিয়ে পরিজনদের চমকে দিন

চায়ের আড্ডায় গুজরাতি স্বাদ! রইল মশলাদার বাদাম পকোড়ার রেসিপি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের

ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার

‘বাড়ি যেতে চাই’, আদালতের বাইরে আকুতি পাকিস্তানে ধর্মান্তরিত দুই নাবালিকা হিন্দু বোনের