২৬ বগি যুক্ত ট্রেন দাঁড়াতে পারছে না হাওড়ায়! বাড়ানো হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য

জনসংখ্যা বাড়ছে, তাই ট্রেনের বগিতেও চাপ বাড়ছে যাত্রীর। দূরপাল্লার ট্রেনে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, বগি বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে রেল

Share:

নিজস্ব প্রতিনিধি: জনসংখ্যা বাড়ছে, তাই ট্রেনের বগিতেও চাপ বাড়ছে যাত্রীর। দূরপাল্লার ট্রেনে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, বগি বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে রেল। তাই এবার থেকে ১৮ থেকে ২০, সর্বাধিক ২৪ কোচের নয়, ২৬ কোচের দূরপাল্লার বগি আনছে ভারতীয় রেল(Indian railways)। কিন্তু হাওড়ার ক্ষেত্রে সেই ২৬ বগির ট্রেন দাঁড়ানোর প্ল্যাটফর্ম রয়েছে একটি। হাওড়া পূর্ব ভারতের অন্যতম ব্যস্ত রেলস্টেশন, প্রতিনিয়ত বহু দূরপাল্লার ট্রেনের আনাগোনা। সেই স্টেশনে ২৬ বগির কোচযুক্ত দূরপাল্লার ট্রেন দাঁড়ানোর স্থান একটি হলে চিন্তার বিষয়। তাই হাওড়া স্টেশনের একাধিক প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো হচ্ছে বলে রেল সূত্রে জানা গিয়েছে।

হাওড়ায় ২৬ বগি যুক্ত কোচ দাঁড়াতে পারে এরকম প্ল্যাটফর্ম রয়েছে মাত্র একটি। ৯ নম্বর প্ল্যাটফর্মে রয়েছে সেই সুবিধা। তাই বাকি অন্য প্ল্যাটফর্মে দৈর্ঘ্য বাড়াতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে রেলবোর্ড(Indian railways)। জানা গিয়েছে, হাওড়ার ১, ৮, ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মকে সম্প্রসারিত করা হবে। প্রথমিক অনুমোদন পাওয়ার পর এবার চালু হচ্ছে টেন্ডার প্রক্রিয়া। এই বিষয়ে হাওড়ার ডিআরএম মণীশ জৈন জানিয়েছেন, ‘সম্প্রসারণের কাজ খুব শিগগির হবে। শেষ হতে বছরখানেক লাগবে। চারটি প্ল্যাটফর্ম বাড়ানোর পাশাপাশি নিউ কমপ্লেক্সে আরও দু’টি নতুন প্ল্যাটফর্ম ২৪ ও ২৫ তৈরি করা হবে। এই কাজের জন্য রেল ইয়ার্ডের আমূল পরিবর্তন ঘটানো হবে। ১ নম্বর প্ল্যাটফর্মের শেষ প্রান্তে তীর্থক্ষেত্রে যাতায়াতকারী ট্রেনের জন্য যে পিলগ্রিম প্ল্যাটফর্ম রয়েছে তা ভেঙে ফেলবে রেল। ৮ নম্বর প্ল্যাটফর্মের শেষ প্রান্তে যে ভিআইপি সাইডিং রয়েছে, তা বন্ধ করা হবে।’

দক্ষিণ পূর্ব রেললাইনের অনেক জায়গা রয়েছে, সেখানেই নিউ কমপ্লেক্সের দুটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করবে রেলবোর্ড। যেহেতু হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মের আমূল পরিবর্তন হবে তাই টিকিয়াপাড়া কারসেডেও লাগবে উন্নয়নের ছোঁয়া। সিগন্যাল, ক্রসিং পয়েন্ট, কার্ভ, সবকিছু বদল করা হবে। নতুন পয়েন্ট সেট করা হবে। অপ্রয়োজনীয় এমন বহু কিছু সরঞ্জাম রয়েছে, যা তুলে ফেলা হবে। যাত্রাপথ সুগম করতে ও যাত্রীসুরক্ষার কথা মাথায় রেখে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হচ্ছে রেলের(Indian railways) তরফে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের