এপ্রিলে কদিন বন্ধ থাকছে ব্যাঙ্ক? দেখে নিন ছুটির সম্পূর্ণ তালিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) এপ্রিল ২০২৬ মাসের জন্য ব্যাঙ্ক ছুটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। এই মাসে একাধিক জাতীয় ও আঞ্চলিক উৎসবের পাশাপাশি নিয়মিত সাপ্তাহিক ছুটি থাকায় বিভিন্ন দিনে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে। বিশেষ করে গুড ফ্রাইডে এবং ডঃ ভীমরাও আম্বেদকর জয়ন্তীর মতো গুরুত্বপূর্ণ দিন থাকায় গ্রাহকদের আগেভাগেই নিজেদের ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে স্বস্তির বিষয়, অনলাইন ও ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা স্বাভাবিকভাবেই চালু থাকবে।

১ এপ্রিল সারা দেশে ব্যাঙ্ক বন্ধ
এপ্রিল মাসের শুরুতেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ ছুটি। ১ এপ্রিল, বুধবার ‘ইয়ারলি অ্যাকাউন্ট ক্লোজিং’ উপলক্ষে দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই দিনে ব্যাঙ্ক কর্মীরা আগের অর্থবছরের হিসাব চূড়ান্ত করেন, তাই এটি একটি বাধ্যতামূলক প্রশাসনিক ছুটি হিসেবে গণ্য।

আরও পড়ুন: সাপ্লিমেন্টারি লিস্টে নাম না থাকলেও দিতে পারবেন ভোট, জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি

এপ্রিল ২০২৬-এর ব্যাঙ্ক ছুটির দিনগুলো
১ এপ্রিল (বুধবার): সারা ভারতে বার্ষিক হিসাব বন্ধ
২ এপ্রিল (বৃহস্পতিবার): মন্ডি বৃহস্পতিবার-লখনউ, কানপুর, তিরুবন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ
৩ এপ্রিল (শুক্রবার): গুড ফ্রাইডে দেশের অধিকাংশ শহরে ছুটি
১৪ এপ্রিল (মঙ্গলবার): আম্বেদকর জয়ন্তী, বৈশাখী, তামিল নববর্ষ-প্রায় গোটা দেশে ছুটি
১৫ এপ্রিল (বুধবার): বাংলা নববর্ষ, বিহু, হিমাচল দিবস-কলকাতা, গুয়াহাটি, কেরল, হিমাচলে ছুটি
১৬ এপ্রিল (বৃহস্পতিবার): বিহু উপলক্ষে গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ
২০ এপ্রিল (সোমবার): বাসভ জয়ন্তী ও অক্ষয় তৃতীয়া-কর্ণাটকে ছুটি
২১ এপ্রিল (মঙ্গলবার): গারিয়া পুজো-ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ

সাপ্তাহিক ছুটি
রবিবার: ৫, ১২, ১৯, ২৬ এপ্রিল
দ্বিতীয় শনিবার: ১১ এপ্রিল
চতুর্থ শনিবার: ২৫ এপ্রিল

ব্যাঙ্ক বন্ধ থাকলেও ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং ও UPI পরিষেবা সচল থাকবে। এছাড়া এটিএম থেকেও টাকা তোলা যাবে, তবে ছুটির আগে প্রয়োজনীয় নগদ তুলে রাখা বুদ্ধিমানের কাজ। গ্রাহকদের জন্য পরামর্শ, এপ্রিল মাসে পরপর একাধিক ছুটি থাকায় জরুরি ব্যাঙ্কিং কাজ আগে থেকে পরিকল্পনা করে সম্পন্ন করা উচিত। পাশাপাশি নিজের এলাকার নির্দিষ্ট ছুটির দিনগুলো ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ থেকে যাচাই করে নেওয়াও জরুরি।

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক