redBus ও IRCTC একত্রে নতুন যাত্রা শুরু, ট্রেনের টিকিট পাবেন ‘redRail’ থেকেও

রেলের টিকিট বুকিং আপ IRCTC-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে তাঁরা এবার  রেলের টিকিটও বিক্রি করতে চলেছে। যার পোশাকি নাম হল 'redRail'

Share:

নিজস্ব প্রতিনিধি: যারা দূরপাল্লার বাস যাত্রার জন্য redBus মোবাইল আপ ব্যবহার করছেন তাঁদের জন্য সুখবর। এবার থেকে তাঁরা ওই আপের মাধ্যমে ট্রেনের টিকিটও কাটতে পারবেন। সোমবারই ওই সংস্থা জানিয়েছে, রেলের টিকিট বুকিং আপ IRCTC-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে তাঁরা এবার  রেলের টিকিটও বিক্রি করতে চলেছে। যার পোশাকি নাম হল ‘redRail’। এবার থেকে রেডবাস সংস্থা রেলের সহযোগী সংস্থা IRCTC-এর ব্যবসায়িক সংস্থা হিসেবে নথিভুক্ত হল। ফলে এবার থেকে শুধু দূরপাল্লার বাস নয়, ট্রেনের টিকিটও কাটতে পারবেন Redbus মোবাইল আপ থেকে। এরফলে ব্যবসায়িক ও অন্যান্য কাজে এক শহর থেকে অন্য শহরে যাতায়াতকারী ব্যক্তি একই সঙ্গে বাস ও ট্রেনের বিকল্প পেয়ে যাবেন।

রেডবাস জানিয়েছে, যে সমস্ত গ্রাহক তাঁদের আপ থেকে এবার থেকে ট্রেনের টিকিট কাটবেন, তাঁদের ট্রেনে চড়া পর্যন্ত বিশেষ ব্যবস্থা করবে সংস্থা। বিশেষ করে পাঁচটি আঞ্চলিক ভাষায় পরিষেবা দেওয়ার পাশাপাশি ট্রেনের টিকিট বাতিল করলে সঙ্গে সঙ্গে টাকা ফেরত দেবে সংস্থা। উল্লেখ্য এতদিন টিকিট বাতিল করলে দুই-পাঁচ দিন লেগে যেত টাকা ফেরত পেতে (Refunds)। পাশাপাশি, redRail থেকে যারা ট্রেনের টিকিট কাটবেন, তাঁদের জন্য প্রারম্ভিক অফার হিসেবে কোনও সার্ভিস চার্জ বা পেমেন্ট গেটওয়ে চার্জ নেওয়া হবে না।

redBus-এর সিইও প্রকাশ সঙ্গম জানিয়েছেন, আমরা খুব খুশি যে IRCTC-এর অফিসিয়াল পার্টনার হতে পেরেছি। প্রায় ১০ মিলিয়ন মানুষ রোজ ট্রেনে চাপেন ভারতে। এবার আমরাও তাঁদের টিকিট দিয়ে সাহায্য করতে পারবো। পাশাপাশি যারা প্রায়শই এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করে, তাঁদের জন্য এটা উপযোগী হবে। কারণ, রেডবাসের মাধ্যমে বাস ও রেলের টিকিট কাটার সব ধরনের বিকল্প তাঁরা পাবেন।

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

গোমাংস রান্না করায় ভাড়াটের উপরে চড়াও, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভুত মালকিন

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের

বাবা ব্যস্ত সম্মেলনে, ব্রিকস বাজার ঘুরে দেখলেন মাসুদ কন্যা জহরা

কঙ্গোতে ভয়াবহতা! ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়াল সাত হাজার, মৃত্যু ৩,০০০ জনের

ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে তাড়া করে খুন, আত্মঘাতী অভিযুক্ত-ও

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

এটিএম থেকে টাকা তুলে প্রতারণা! কলকাতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার দিল্লি পুলিশের

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

দুই মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার পাষণ্ড বাবা, চাঞ্চল্য বারুইপুরে

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম়

‘বৈভবের মতো খেলোয়াড় কবে পাব?’, PCB-কে তুলোধনা প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমের