এই মুহূর্তে

জুতোর মাধ্যমে কন্ট্রোল করা যাবে স্মার্ট ফোন, কীভাবে জানেন

নিজস্ব প্রতিনিধি : ইয়ার বাডস, স্মার্ট ওয়াচের পর এবার বিশেষ এক ধরনের স্নিকার্স (জুতো) আনতে বাজারে আনল স্যামসঙ। এই স্নিকার্সের মাধ্যমে খুব সহজেই স্নার্টফোনকে কন্ট্রোল করা যাবে। এর আগে ইয়ার বাডস ও স্মার্ট ওয়াচের মাধ্যমে স্মার্ট ফোন কানেক্ট করা যেত। এবার আরও একটি কানেক্টেড ডিভাইস নিয়ে এল মোবাইল ফোন নির্মাণকারী সংস্থা।

চলতি সপ্তাহে এই বিশেষ ধরনের স্নিকার্সটি লঞ্চ করেছে স্যামসঙ। এই স্নিকার্সে বিশেষ এক ধরনের সেন্সর দেওয়া হয়েছে। এই সেন্সরের মাধ্যমে ফোনকে কন্ট্রোল করা যাবে। এরজন্য স্নিকার্সকে স্যামসঙ ফোনের সঙ্গে কানেক্ট করতে হবে। এই ডিভাইস বাজারে আসার ফলে হাঁটতে হাঁটতেও ফোনে কথা বলা যাবে। শুধু ফোনে কথা বলাই নয়, যদি কেউ মোবাইলে গান শুনতে চান, তাহলেও তা সম্ভব হবে এই ডিভাইসের মাধ্যমে। জানা যাচ্ছে, স্যামসঙ নতুন যে জুতোটি লঞ্চ করেছে, তাতে পাঁচটি আলাদা আলাদা মেভমেন্টের অপশান থাকবে। স্যামসঙের এই স্নিকার্সটিকে ডিজাইন করেছেন রোয়েল ভান হফ নামে এক সংস্থা।

কিন্তু কিভাবে পাওয়া যাবে এই বিশেষ ধরনের স্নিকার্স। স্যামসঙের তরফে জানানো হয়েছে, এই স্নিকার্সটি বিক্রি করার জন্য নয়। মেম্বার্স ফ্যান বেসের জন্য নেদারল্যান্ডসে ছটি ইউনিট খোলা হয়েছে। স্যামসঙ মেম্বার অ্যাপের মাধ্যমে ফ্যানসরা প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। প্রতিযোগিতাটি চলবে ৯ জুলাই পর্যন্ত। ১৫ জুলাই নাগাদ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পেট্রোল বা গ্যাসের দরকারই পড়বে না, মাত্র ৫০ হাজার টাকায় মিলছে এই দুই চাকা

মোবাইলের ‘মাসিক’ রিচার্জ ২৮ দিন কেন? প্রশ্ন তুলেন রাঘব চাড্ডা

গুগল-অ্যামাজন-মাইক্রোসফট-এ হামলার হুমকি ইরানের, কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ

বিমার টাকা খোয়ানোর ভয় দেখিয়ে ৪৮ লক্ষ টাকা ‘লুট’, সাইবার প্রতারনার খপ্পরে বৃদ্ধা

খুলে গেল অষ্টম বেতন কমিশনের বিশেষ পোর্টাল, জেনে নিন শেষ তারিখ

জ্বালানি সঙ্কটের মাঝেই সুখবর, দুর্দান্ত ছাড় মিলছে এই চার চাকার গাড়িতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ