বিমার টাকা খোয়ানোর ভয় দেখিয়ে ৪৮ লক্ষ টাকা ‘লুট’, সাইবার প্রতারনার খপ্পরে বৃদ্ধা

৭৩ বছর বয়সী ওই মহিলার অভিযোগ অনুযায়ী, তাঁর কাছ থেকে প্রায় ৪৮ লক্ষ টাকা লুট করা হয়েছে। তিনি ইতিমধ্যেই সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: দুনিয়া যত মডার্ন হচ্ছে, ততই অপরাধ জগত সক্রিয় হচ্ছে। যদিও বর্তমানে অপরাধমূলক কর্মকাণ্ড করার জন্যে অনলাইন মাধ্যমই আদর্শ জায়গা। প্রায়শই সাইবার জালিয়াতির খবর সংবাদের শিরোনাম হয়। সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য সরকারি প্রচেষ্টা সত্ত্বেও, সাইবার জালিয়াতির ঘটনা থামছেই না। এর ফলে সাধারণ মানুষের ঘুম উড়ছে। আর সাইবার অপরাধীরা বেশির ভাগ ক্ষেত্রে বয়স্কদের টার্গেট করেন। কারণ ভয় দেখিয়ে তাঁদের থেকে লুট করা সহজ।

এবার গুজরাতের রাজধানী আমেদাবাদে এক বৃদ্ধার এলআইসি অ্যাকাউন্টে টাকা জমা নিয়ে সাঙ্ঘাতিক জালিয়াতির খবর সামনে এল। ৭৩ বছর বয়সী ওই মহিলার অভিযোগ অনুযায়ী, তাঁর কাছ থেকে প্রায় ৪৮ লক্ষ টাকা লুট করা হয়েছে। তিনি ইতিমধ্যেই সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। এবং দাবি করেছেন, তাঁর সঙ্গে ৪৭.৩৫ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি চার বছর ধরে তাঁর সঙ্গে প্রতারণা চালিয়ে গিয়েছেন, কিন্তু তাঁর পরিবার ঘুনাক্ষরেও জালিয়াতির বিষয়টি বুঝতে পারেনি। জানা গিয়েছে, ওই বৃদ্ধা আমেদাবাদের ঘাটলোদিয়ার বাসিন্দা। অভিযোগ, ২০২২ সালের ২৮ এপ্রিল, তিনি আচমকাই একটি অজানা নম্বর থেকে কল পান। ফোনকারী নিজেকে NPCI-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দেন।

এরপর তিনি মহিলাকে বলেন, তাঁর LIC অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকা জমা হয়েছে এবং যদি তিনি তা ফেরত চান, তাহলে তাঁকে মামলায় লড়তে হবে। এরপর লোকটি মামলার নামে প্রথমে বৃদ্ধার কাছে ২ লক্ষ টাকা দাবি করেন। এরপর বিভিন্ন ফি বাবদ লোকটি তাঁর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করেন। মহিলার LIC অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকা ব্যালেন্স ছিল। পরে তাঁকে জানানো হয় যে, তাঁর মোট টাকার পরিমাণ ১.৪৮ কোটি টাকা হয়েছে। কিন্তু তাঁর একাউন্টে এত টাকা তো ছিলই হয়নি। উল্টে বয়স্ক মহিলার থেকে বিভিন্ন ফি বাবদ ৪৭.৩৫ লক্ষ টাকা প্রতারণা করা হয়। পরে মহিলা বুঝতে পেরে সাইবার ক্রাইম থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন। পুলিশ এখন বিষয়টি তদন্ত শুরু করেছেন।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ