ধপাস! একদিনেই ৯৩১ সূচক হারাল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ২৪ ঘন্টাও স্থায়ী হলো না স্বস্তি। বুধবার বড়সড় পতনের সাক্ষী থাকল শেয়ারবাজার। একদিনে ৯৩১ সূচক কমল সেনসেক্স। যার ফলে ফের ৭০ হাজারের গণ্ডিতে নেমে এসেছে। সেনসেক্সের পাশে বড়সড় পতনের মুখ দেখেছে নিফটিও। ৩০৩ পয়েন্ট হারিয়ে ২১,১৫০.১৫ সূচকে দাঁড়িয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে শুরু করে এফএমসিজি সব সেক্টরই সবুজ জোন থেকে রেড জোনে নেমে গিয়েছে।

মঙ্গলবার ৭১,৪৩৭.১৯ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন সকালে অবশ্য অনেকটা বাড়তি পয়েন্ট নিয়েই লেনদেন শুরু করেছিল সেনসেক্স ও নিফটি। দুপুর একটা পর্যন্ত থিতুই ছিল বাজার। কিন্তু একটার পরেই আচমকা নিম্নমুখী হতে থাকে সেনসেক্স ও নিফটি। এক সময়ে ১,১৩৫ পয়েন্ট খুঁইয়ে বসে। তবে তা থেকে সামান্য ঘুরে দাঁড়ালে বড় সড় পতনের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারেনি। বাজারে স্মলক্যাপ এবং মিডক্যাপের সংস্থাগুলিও ভূমিশয্যা নেয়। শেষ পর্যন্ত ৯৩০.৮৮ সূচক খুঁইয়ে ৭০,৫০৬.৩১ পয়েন্টে বন্ধ হয় সেনসেক্স। আর ৩০২.৯৫ পয়েন্ট খুঁইয়ে ২১,১৫০.১৫ সূচকে বন্ধ হয়েছে নিফটি। গত ৩ ও ৪ ডিসেম্বর ৫ রাজ্যের বিধানসভা ভোটের পরেই চাঙ্গা হয়ে উঠেছিল শেয়ারবাজার। ইতিহাস গড়ে প্রথমবারের মতো ৭১ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। তার পরে ৭১ হাজারের গণ্ডিতে থিতু হয়ে দাঁড়িয়েছিল। এদিন এক ধাক্কায় ফের ৭০ হাজারের গণ্ডিতে নেমে এসেছে।   

এদিন শেয়ারবাজারে লেনদেনের ক্ষেত্রে আদানি বন্দর, আদানি এন্টারপ্রাইজেস, ইউপিএল, টাটা স্টিল, কোল ইন্ডিয়া, বড়সড় লোকসানের মুখ দেখেছে। লাভের মুখ দেখেছে টাটা কনজিউমার্স, ওএনজিসি, ব্রিটানিয়া এন্টারপ্রাইজ ও এইচডিএফসি ব্যাঙ্ক।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের