শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহের শেষ কর্মদিবসেও পতনের হাত থেকে রেহাই মিলল না শেয়ার বাজারের। শুক্রবার (২৪ এপ্রিল) ফের ১০০০ সূচক খোয়াল সেনসেক্স। এক ধাক্কায় ৭৭ হাজারের ঘর থেকে ৭৬ হাজারের ঘরে নেমে গিয়েছে। সেনসেক্সের পাশাপাশি বড় সড় পতন ঘটেছে নিফটিতেও। ২৭৫ দশমিক ১০ সূচক খুঁইয়ে ২৪ হাজারের নিচে নেমে গিয়েছে। টানা তিন দিনে আড়াই হাজারের বেশি সূচক খোয়ানোয় লগ্নিকারীদের পকেট থেকে কয়েক লক্ষ কোটি টাকা গায়েব হয়েছে।

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের জেরে সারা বিশ্বের শেয়ার বাজারেই এক অস্থিরতা তৈরি হয়েছে। অপরিশোধিত তেলের দাম হু-হু করে বেড়ে চলেছে। ফলে বিশ্বের বহু দেশে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। বিনিয়োগকারীদের মধ্যেও এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। তার প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। গত বুধবার থেকেই নিম্নমুখী ছিল বাজার। সপ্তাহের শেষ দিনে পরিস্থিতির বদল হবে বলে আশায় বুক বেঁধেছিলেন লগ্নিকারীরা। কিন্তু তাঁদের সেই আশায় জল ঢেলে এদিন সকালে আগের দিনের চেয়ে ১৮১ সূচক কম নিয়ে শুরু হয় লেনদেন। সকালের দিকে খানিকটা চড়লেও দিন ভর ঝিমিয়েই ছিল বাজার। শেষ পর্যন্ত ৯৯৯.৭৯ সূচক খুঁইয়ে ৭৬,৬৬৪.২১ পয়েন্ট নিয়ে বন্ধ হয় সেনসেক্স।

বিএসই’র সেরা ৩০ সংস্থার মধ্যে ২৫ সংস্থার শেয়ারের দামই কমেছে। তথ্য-প্রযুক্তি ক্ষেত্রের অবস্থা ছিল সবচেয়ে শোচনীয়। ইনফোসিসের শেয়ার দর সাত শতাংশ কমেছে। টাটা কনসালটেন্সি সার্ভিসের শেয়ারমূল্য ৫ শতাংশ হ্রাস পেয়েছে। উইপ্রো, টেক মাহিন্দ্রা ও এইচসিএলের শেয়ারদরও ছিল নিম্নমুখী।

 

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল