ঘুরে দাঁড়াল শেয়ারবাজার, ৩ লক্ষ কোটি টাকার বেশি লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

একদিনেই সেনসেক্স বেড়েছে ৮৪৬ দশমিক ৯৪ সূচক।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: তিন দিন বাদে সোমবার দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার। একদিনেই সেনসেক্স বেড়েছে ৮৪৬ দশমিক ৯৪ সূচক। যার ফলে ফের ৬০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। আর ২৪১ দশমিক ৭৫ সূচক বেড়ে বাজার বন্ধের সময়ে নিফটি দাঁড়িয়েছে ১৮ হাজার ১০১ দশমিক ২০ পয়েন্টে। সপ্তাহের প্রথম দিন বাজার ঘুরে দাঁড়ানোয় তিন লক্ষ কোটি টাকার বেশি মুনাফা লুটেছেন বিনিয়োগকারীরা। দিন শেষে তাই চওড়া হাসি তাঁদের মুখে।

চলতি বছরে বিশ্বজুড়ে চরম আর্থিক মন্দা দেখা দিতে পারে বলে ইতিমধ্যেই সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সহ একাধিক আর্থিক প্রতিষ্ঠান। ওই ঘোষণা বিনিয়োগকারীদের হৃদস্পন্দন এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে। গত সপ্তাহের শেষের তিনদিন মুখ থুবড়ে পড়েছিল শেয়ার বাজার। ১৪০০ সূচক হারিয়ে ৬০ হাজারের নিচে নেমে গিয়েছিল সেনসেক্স। আর নিফটি নেমে গিয়েছিল ১৮ হাজারের গণ্ডির নিচে। ফলে সপ্তাহের প্রথম দিন অর্থা‍ৎ সোমবার বাজার খোলার দিকে হা-পিত্যেশ নয়নে তাকিয়ে ছিলেন বিনিয়োগকারীরা।

মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার কমানো হতে পারে এমন আভাস মেলায় এদিন সকাল থেকেই বাজার চড়তে থাকে। ৬০ হাজার ৫০০ সূচক নিয়ে খোলে সেনসেক্স। বেলা বারোটা নাগাদ তা বেড়ে ৬০ হাজার ৮৫৯ সূচকে পৌঁছে যায়। ব্যাঙ্কিং ও তথ্য প্রযুক্তি সংস্থাগুলির শেয়ারে বিনিয়োগের পথে হাঁটেন বিনিয়োগকারীরা। দুপুরের থেকে অবশ্য সামান্য সূচক হারায় সেনসেক্স। শেষের দিকে অবশ্য সেই ধাক্কা সামলে উঠে ৬০ হাজার ৭৪৭ দশমিক ১৩ পয়েন্টে বন্ধ হয় সেনসেক্স। আর ২৪১ দশমিক ৭৫ সূচক বেড়ে ১৮ হাজার ১০১ দশমিক ২০ সূচকে বন্ধ হয় নিফটি। এদিন লাভের মুখ দেখেছে অ্যাক্সিস ব্যাঙ্ক, ইন্দাসইন্ড ব্যাঙ্ক, ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিস (টিসিএস), ভারতী এয়ারটেল, এইচসিএল টেকনোলজিস, উইপ্রো, টেক মাহিন্দ্রার মতো সংস্থা।

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর