৭৫ হাজার ছোঁয়ার ঘরে রুপো, সোনার দাম ঊর্ধ্বমুখী

প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৭৪ হাজার ৭০০ টাকা। ইদানিংকালে একদিনে রুপোর দাম এতটা বাড়েনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমশই আম আদমির ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে রুপো। শনিবার একদিনেই কলকাতায় রুপোর দাম বেড়েছে প্রতি কেজিতে সাড়ে চার হাজার টাকা। ফলে  প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৭৪ হাজার ৭০০ টাকা। ইদানিংকালে একদিনে রুপোর দাম এতটা বাড়েনি। রুপোর পাশাপাশি সোনার দামও ঊর্ধ্বমুখী। ২২ ক্যারেট অর্থা‍ৎ গয়না সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে ২০০ টাকা আর ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে প্রতি ১০ গ্রামে ২২০ টাকা।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর থেকেই সোনা ও রুপোর বাজারদর ঊর্ধ্বমুখী। আর দুই ধাতুর দর চড়চড় করে বাড়তে থাকায় চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ। আগামী মাসেই বিয়ের মরসুম রয়েছে। ফলে অনেকেই আগেভাগে সোনার গয়না তৈরি করে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তাদের কপালে দুঃশ্চিন্তার ভাঁজ ক্রমশই গভীর হচ্ছে। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, যতদিন না রুশ-ইউক্রেন যুদ্ধ থামছে ততদিন পর্যন্ত সোনা ও রুপোর দাম থিতু হবে না।

এদিন কলকাতায় ২২ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৮ হাজার ৪০০ টাকা। আর ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৫২ হাজার ৮০০ টাকা। অন্যদিকে চলতি সপ্তাহ শুরুর দিন অর্থা‍ৎ সোমবার প্রতি কেজি রুপোর দাম ছিল ৭১ হাজার টাকা। সেই রুপো এদিন বিক্রি হয়েছে ৭৪ হাজার ৭০০ টাকায়। অর্থা‍ৎ মাত্র ছয়দিনে প্রতি কেজি রুপোর দাম বেড়েছে তিন হাজার ৭০০ টাকা।  

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত