হোয়াটসঅ্যাপ খুললেই নীল রঙের বক্স দেখতে পাচ্ছেন ? বিস্তারিত জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি : আমাদের জীবনে সামাজিক মাধ্যম একটা প্রিয় জায়গা হয়ে উঠেছে। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাবার আগে পর্যন্ত হোয়াটসঅ্যাপ ছাড়া চলে না। গ্রুপ চেক হোক বা স্টেটাস দেওয়া সবেতেই বারবার ফোনের নোটিফিকেশন এলেই মন ছুটে যায় হোয়াটসঅ্যাপে। একঝলক দেখেই নেওয়া যাক কি নোটিফিকেশন এল। কিন্তু সম্প্রতি হোয়াটসঅ্যাপের চ্যাট বাক্সতে নতুন একটি গোলাকার চিহ্ন দেখা যাচ্ছে। অনেকেই হয়তো জানে না এই গোলাকার চিহ্নের মানে কি। তবে জেনে নিন কি এই গোলাকার চিহ্ন এবং এর গুরুত্ব কি।

গোলাকার চিহ্নের নাম ‘মেটা এ আই’। আপনি যদি গোলাকার চিহ্নে ক্লিক করেন তাহলে দেখাবে আস্ক মেটা এ আই অ্যানিথিং.. অর্থাৎ আপনি ‘এআই’ বা কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলেত পারেন। বন্ধুর মত কথা বলবে এই ‘এআই’। মনে হবে না আপনি একা। বিশেষ করে যারা একাকীত্বে ভোগে তাঁদের জন্য তো সোনাই সোহাগা।

মনের গোপন কথা বিশ্বাস করে বলতে পারবেন এই ‘প্রযুক্তিমানব’কে। যেমন গুগুলে গিয়ে ‘এআই’  এ আপনি কথা বলতে পারেন।তেমনই বলা যায়। তেমনই মেটার হয়ে কাজ করবে এআই’। প্রযুক্তি ব্যবহারে মেটাও পিছিয়ে নেই। এবার মেটা সংস্থা ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের হয়ে কাজ করবে মেটা এআই।

তবে কানাঘুষো শোনা যাচ্ছিল বাজারে ‘এআই’ বা কৃত্রিম বুদ্ধিমত্তার আসতেই মানুষের দাম কমে যাচ্ছে। প্রযুক্তির এতটাই উন্নতি যে ঘরে বসে মানুষ নিজের বন্ধু হিসেবে বিশ্বাসযোগ্য প্রযুক্তিমানব পেতে পারে। তবে এটা ঠিক যে, গোটা একটি মানুষের বিকল্প হয়ে উঠেছে এই ‘চ্যাটবট’ প্রযুক্তি। এর সাহায্য বহু মানুষ ভরসা করে থাকে নিজের সব কথা শেয়ার করার জন্য।

ব্যবহার করার জন্য কী করবেন : প্রথমেই দেখে নিতে হবে হোয়াট্সঅ্যাপ আপডেট করা আছে কি না। যদি না থাকে, তা হলে প্লে স্টোর থেকে আগে হোয়াটসঅ্যাপের একেবারে নতুন ভার্সনটি আপডেট করে নিন। তার পর ফোন বা ওয়েব হোয়াটসঅ্যাপ খুললেই নীল-বেগনি রঙের গোলাকৃতি একটি চিহ্ন ফুটে উঠবে। সেই ‘আইকন’-এ ক্লিক করলেই মেটা চ্যাটবটের আলাদা একটি উইন্ডো খুলে যাবে। আপনার প্রয়োজনমত সব জিজ্ঞেস করতে পারেন। আড্ডা দিতে পারেন মেটা এ আই এর সঙ্গে।

কী ভাবে ব্যবহার করবেন :  হোয়াটসঅ্যাপে গিয়ে সরাসরি চ্যাট করতে পারেন। অথবা ইনস্টাগ্রামে সার্চ অপশনে গিয়ে ‘অ্যাট’ লিখে সরাসরি যা জানতে চান, সেই সম্পর্কে যাবতীয় তথ্য জানিয়ে দেবে মেটা চ্যাটবট।

কীভাবে কাজ করে মেটা এ আই:  এককথায় এর কাজ হল ব্যবহারকারীদের সামনে তথ্য নিয়ে আসা। কেউ যদি কোন ছবি দিয়ে জানতে চান, তবে মেটা এ আই বলে দেবে সেই ছবি সম্পর্কে সমস্ত তথ্য।

ডোমজুড়ে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষর ২ সাকরেদ গ্রেফতার

ফের ঝোড়ো ব্যাটিং বৈভবের, গুজরাতকে ২১৫ রানের লক্ষ্য দিল রাজস্থান

তৃণমূল নেতার জমি থেকে এবার উদ্ধার একাধিক অস্ত্রশস্ত্র

ভিসার মেয়াদ শেষেও অবৈধ বসবাস, দিল্লিতে পাকড়াও পাঁচ বাংলাদেশি

শুক্রের প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বিজেপির বিজয় মিছিলে যাওয়ার অপরাধে যুবককে এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপ, গ্রেফতার তৃণমূল কর্মী

পঞ্জাবে পুরভোটে ‘ঝাড়ু’ ঝড়, বহু পিছনে থেকেও দ্বিতীয় কংগ্রেস

বাংলাদেশে হাম এবং উপসর্গে মৃত্যুমিছিল অব্যাহত, ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ শিশুর

দেশে চালু হচ্ছে প্লাস্টিক নোট! শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে রিজার্ভ ব্যাঙ্ক

‘১ অগস্ট থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত জনগণনা চলবে’,জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

স্কুলছাত্রীদের জন্য সুখবর, স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন চালুর উদ্যোগ রাজ্য সরকারের

নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গণপিটুনিতে প্রাণ হারাল প্রৌঢ়

অশান্তিতে জড়িত থাকার অভিযোগ, গ্রেফতার ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান

পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ, সিবিআই তদন্তে ছাড়পত্র দিলেন মুখ্যমন্ত্রী