শেষ দু’দিন পতনের ধাক্কা সামলে সোমবার ঘুরে দাঁড়াল শেয়ার বাজার

চলতি সপ্তাহের শুরুতে আজ সোমবার বাজারে কী হয় সেটা নিয়ে আশঙ্কায় ছিলেন ব্যবসায়ীরা। তবে এদিন স্বস্তি দিয়ে সেনসেক্স বেশ কিছুটা চাঙ্গা হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত সপ্তাহের শেষ দু’দিন ভারতীয় শেয়ার বাজার জোরদার ধাক্কা খেয়েছিল। চলতি সপ্তাহের শুরুতে আজ সোমবার বাজারে কী হয় সেটা নিয়ে আশঙ্কায় ছিলেন ব্যবসায়ীরা। তবে এদিন স্বস্তি দিয়ে সেনসেক্স বেশ কিছুটা চাঙ্গা হল। দিনের শেষে শেয়ার বাজারে সেনসেক্স সূচক ৮৩১ পয়েন্ট বেড়ে থামল ৬০,১৩৮.৪৬ পয়েন্টে।  সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে ২৬টি স্টকেরই দর বেড়েছে এদিন। অপরদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি সোমবার ২৫৮ পয়েন্ট বেড়ে থেমেছে ১৭,৯২৯.৬৫ পয়েন্টে। বৃদ্ধির হার ১.৪৬ শতাংশ। এদিন সেনসেক্স সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল ৬০,২২০.২১ পয়েন্টে। বৃদ্ধির হার ১.৪০ শতাংশ। 

শেয়ার বাজার সূত্রে খবর, সোমবার সেনসেক্সে ভালো ব্যবসা করেছে ইন্ডাসউন্ড ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, এইচসিএল টেক, টাটা স্টিল, টেক মহিন্দ্রা, ডাঃ রেড্ডিসের শেয়ার। অপরদিকে নিফটির প্রথম ৫০টি শেয়ারের মধ্যে ৪৬টিই এদিন লাভের মুখ দেখেছে। এদিন নিফটি সর্বোচ্চ ১৭,৯৫৪ পয়েন্টে পৌঁছে গিয়েছিল। তবে দিনের শেষে ১৭,৯২৯.৬৫ পয়েন্টে থেমেছে। এদিন নিফটির স্টকগুলির মধ্যে ভালো ব্যবসা করেছে ইন্ডাসউন্ড ব্যাঙ্ক, হিন্দালকো, ভারতী এয়ারটেল, এইচসিএল টেক প্রমুখ। এছাড়া এদিন বড় স্টকগুলির পাশাপাশি ভালো ব্যবসা করেছে মিডক্যাপ ও স্মলক্যাপ শেয়ারগুলিও।

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী