সপ্তাহের শেষ কর্মদিবসে ধপাস শেয়ার বাজার! সেনসেক্স কমল ১,০৯২ পয়েন্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতির জেরে সপ্তাহের শেষ দিনে বড় ধাক্কা খেল ভারতীয় শেয়ারবাজার। যদিও আমেরিকা ও ইরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে প্রাথমিক ইতিবাচক খবর সামনে এসেছিল, তবুও সাম্প্রতিক হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তার সরাসরি প্রভাব পড়ে ভারতীয় বাজারে। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ও সতর্কতার আবহে দিনের শুরুতে ঊর্ধ্বমুখী থাকলেও শেষ পর্যন্ত তীব্র পতনের মুখে পড়ে দেশের দুই প্রধান সূচক সেনসেক্স ও নিফটি।

শুক্রবার বাজার খোলার সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স প্রায় ৩০০ পয়েন্ট এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ৭০ পয়েন্ট পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল। এতে অনেকেই আশাবাদী হয়েছিলেন যে বাজার হয়তো ইতিবাচক ভাবেই এগোবে। কিন্তু দিনের মাঝামাঝি থেকেই বিক্রির চাপ বাড়তে শুরু করে। আন্তর্জাতিক পরিস্থিতির অনিশ্চয়তা, বিদেশি বিনিয়োগকারীদের বিক্রির চাপ এবং যুদ্ধের প্রভাবে বাজার দ্রুত নিম্নমুখী হয়ে পড়ে।

আরও পড়ুনঃ ‘১ অগস্ট থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত জনগণনা চলবে’,জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শেষ পর্যন্ত সেনসেক্স ১,০৯২ পয়েন্ট পতন নিয়ে বন্ধ হয়। অন্যদিকে নিফটি ৫০ সূচক ৩৫৯ পয়েন্ট নিচে নেমে দিনের লেনদেন শেষ করে। বিশেষজ্ঞদের মতে, আমেরিকা-ইরান সংঘাত নিয়ে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারে এই অস্থিরতা বজায় থাকতে পারে। বিনিয়োগকারীদের আপাতত সতর্ক থেকে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকেরা।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের