দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

একই অঙ্গে ২ রূপ, একই সঙ্গে ল্যাপটপ ও ট্যাবলেট, Dell আনছে ম্যাজিক ল্যাপটপ

নিজস্ব প্রতিনিধি: প্রযুক্তি সংস্থা Dell-এর নতুন Inspiron 14 2-in-1 ল্যাপটপটি অফিসের কাজের জন্য আদর্শ ডিভাইস হতে পারে। Inspiron সিরিজের ল্যাপটপগুলোর মধ্যে এটি বিশেষভাবে নজর কাড়ে কারণ এটি একদিকে ল্যাপটপ, অন্যদিকে ট্যাবলেটের সুবিধা দেবে। আপনি এর স্ক্রীনটি 360 ডিগ্রি ঘুরিয়ে ট্যাবলেটে রূপান্তর করতে পারবেন, যা অনেক ব্যবহারকারীর জন্য উপকারী ফিচার হবে।

এই ল্যাপটপটিতে AMD Ryzen 7 8840HS প্রসেসর, AMD Radeon 780M গ্রাফিক্স কার্ড, এবং 16 GB RAM রয়েছে, যা সহজেই অফিসের দৈনন্দিন কাজগুলি করতে পারে। বিশেষ করে যাঁরা Design বা Sketching -এর মতো সৃজনশীল কাজ করেন, তাঁদের জন্য এই Touch screen একটি বড় সুবিধা।

Inspiron 14 2-in-1 এর ছবি রেন্ডারিং স্পীড Inspiron 14 Plus-এর তুলনায় দ্রুত। তবে এর ডিসপ্লে Resolution Full HD Plus হলেও রঙের গুণগত মান কিছুটা কম বলে মনে হয়েছে। এছাড়াও, এর Key board ব্যবহার বেশ আরামদায়ক হলেও ট্র্যাকপ্যাডটি তুলনামূলকভাবে ছোট, যা কিছুটা অসুবিধাজনক হতে পারে।

1.7 kg ওজনের এই ল্যাপটপটি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, যা একে বেশ মজবুত ও টেকসই করে তুলেছে। এর কুলিং সিস্টেমও যথেষ্ট উন্নত, ফলে দীর্ঘক্ষণ কাজ করার পরেও Laptop টি অতিরিক্ত গরম হয় না।

Dell-এর এই ল্যাপটপটির স্পিকার সিস্টেম বেশ প্রশংসনীয়। এর মধ্যে থাকা woofer এবং Dolby Atmos –এর কারণে মিউজিক এবং মুভির Sound quality অত্যন্ত উন্নত। ব্যাটারির ক্ষেত্রে, এটি প্রায় 8 ঘণ্টা ব্যাকআপ দিতে সক্ষম, যা এক দিনের কাজের জন্য যথেষ্ট হলেও আরও কিছুটা বেশি হলে ভালো হতো।

Inspiron 14 2-in-1 ল্যাপটপের গ্লোবাল মার্কেটে দাম $729 থেকে শুরু হচ্ছে। AMD Ryzen 7 8840HS প্রসেসর সহ এর দাম $949 পর্যন্ত হতে পারে। Midnight Blue রঙের ল্যাপটপটি বেছে নেওয়া সবচেয়ে ভালো হবে, কারণ এটি সাশ্রয়ী এবং এতে Windows 11 Pro আপগ্রেডের প্রয়োজন নেই।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

ফ্ল্যাট বা বাড়ি ভাড়া দেওয়ার পরিকল্পনা? রেসিডেন্সিয়াল না কমার্শিয়াল, জানেন কোথায় বেশি লাভ?

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

শেয়ার বাজারে পতন, কিন্তু গগনচুম্বী সোনা, একলাফে ৬০০০ টাকা বাড়ল রুপোর দাম

নিখুঁত টেক্সট ও স্মার্ট ইমেজ, জিপিটি ইমেজ ২.০ নিয়ে এল নতুন চমক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ